চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সঙ্গে মিলে সিনেমা করতে চান অনন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
বিনোদন
A A

বহুদিন চলচ্চিত্রে নেই এক সময়ের আলোচিত প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। বর্তমানে নিজের ব্যবসা আর ধর্ম কর্ম নিয়েই ব্যস্ত তিনি। তবে সম্প্রতি চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় নিয়ে ইচ্ছা প্রকাশ করেছেন ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই নায়ক ও প্রযোজক। তবে ছবিটি তিনি করতে চান ‘ইসলাম ধর্ম’কে প্রাধান্য দিয়েই। ছবিটি নির্মাণ করতে এইজন্য পাশেন চান ইরানকে।

সহ প্রযোজক ও ইরানের লোকেশনেই নিজের আগামী সিনেমা করার ইচ্ছার কথা জানিয়েছেন অনন্ত জলিল। ছবির নাম ‘দিন-দ্য ডে’। আর এই ছবির বিষয়ে কথা বলতেই সম্প্রতি ইরান গিয়েছিলেন অনন্ত জলিল।

জানা যায়,‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রটি নিয়ে কথা বলতেই চলতি সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে যান অনন্ত জলিল। সাথে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। এসময় ইরানের প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানা যায়। ১৮ জুন প্রতিষ্ঠানটির পরিচালক আলিরেজা তাবেশের সঙ্গে বৈঠক হয়।

‘দিন-দ্য ডে’ সিনেমাটির পুরো শুটিং করতে চান ইরানে। কারণ, ‘দিন-দ্য ডে’র গল্প সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে। যার অনেকটা জুড়ে থাকবে সিরিয়া। তাই ইরানকেই উপযুক্ত লোকেশন ভাবছেন তিনি। তবে ইরান থেকে এ বিষয়ে কোনো গ্রীন সিগন্যাল পেয়েছেন কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এর আগে অনন্তর পরবর্তী ছবি ‘দিন: দ্য ডে’র চিত্রনাট্য নিয়ে কাজ করছেন জানিয়ে ছটকু আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানিয়ে ছিলেন, এই ছবির চিত্রনাট্য ও সংলাপ আমার। আগামি নভেম্বরে শুটিং শুরু হবে। কিন্তু এখন ছবির চিত্রনাট্য লেখায় কাজ করছি। শুনেছি এই ছবির কয়েকজন ডিরেক্টর থাকতে পারেন। যখন যেদেশে শুটিং হবে সেখানকার সিনেমা সংশ্লিষ্ঠদের সহায়তা নেয়া হবে।

ইসলামকে প্রাধান্য দিয়ে ছবিটি নির্মাণ হলেও পুরোপুরি কমার্শিয়াল মোড়কে ‘দিন দ্য ডে’ নির্মাণ হবে জানিয়ে ছটকু আহমেদ বলেন, পুরোপুরি কমার্শিয়াল ধারায় ছবিটি নির্মিত হবে। নাচ, গান সবই থাকবে। ছবিতে দুইজন নায়ক থাকবে। যার একজন অনন্ত জলিল।

ট্যাগ: অনন্ত জলিলছটকু আহমেদবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলে মেসির ভক্ত, আবদার রক্ষায় তাই রাশিয়ায় প্রসেনজিৎ!

পরবর্তী

বিসিক প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পনগরী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে: শিল্পমন্ত্রী

পরবর্তী
shilpo montri

বিসিক প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পনগরী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ইন্টারনেট বিষয়ে সুখবর আসছে: মোস্তাফা জব্বার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT