চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
আন্তর্জাতিক
A A
ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক ও সিরিয়ায় ইরান কেন্দ্রিক মিলিশিয়াদের উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র সেনাদের উপর মিলিশিয়াদের চালানো হামলার প্রতিবাদে তাদের কাজ করার জায়গা ও অস্ত্র সংগ্রহের জায়গায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন বলেছে, প্রেসিডেন্ট বাইডেন পরিস্কার করে বলেছেন মার্কিন কর্মকর্তাদের রক্ষা করতে পদক্ষেপ নেবেন তিনি।

ক্ষমতা নেওয়ার পর ইরান কেন্দ্রিক মিলিশিয়াদের উপর দ্বিতীয়বারের মতো বিমান হামলার অনুমোদন দিলেন বাইডেন।

ইরাকে থাকা মার্কিন সেনাদের বেজের উপর সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার ড্রোন আক্রমণ চালানো হয়েছে। তবে ইরান তাতে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটকে রুখে দেওয়ার জন্য বানানো আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে ২৫০০ মার্কিন সেনা নিয়োজিত আছে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিরক্ষামূলক বিমান হামলার লক্ষ্য ছিলো সিরিয়ার দুটি ও ইরাকের একটি জায়গা। এসব জায়গা ইরান কেন্দ্রিক মিলিশিয়া দল কাতাইব হিজবুল্লাহ এবং কাতাইব সাঈদ আল-সুহাদা ব্যবহার করে।

২০০৯ সাল থেকে কাতাইব হিজবুল্লাহকে ইরাকে শান্তি ও স্থিরতার প্রতি হুমকির অভিযোগে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের বিবৃতিতে কোনো হতাহতের তথ্য দেওয়া হয়নি। কিন্তু এএফপি জানিয়েছে ওই হামলায় সিরিয়ায় পাঁচজন মিলিশিয়া প্রাণ হারিয়েছে ও অনেকে আহত হয়েছে।

ট্যাগ: ইরাকইরানযুক্তরাষ্ট্রসিরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মগবাজারে সরকারি সংস্থার অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে এমপিদের অনুরোধ

পরবর্তী

বলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মাইকেল মোরন

পরবর্তী
আত্মবিশ্বাসী যুবক ইলিভেটর এর মধ্যে, আধুনিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মাইকেল মোরন

কানাডার আলবার্টাসহ বিভিন্ন প্রদেশে তাপমাত্রা বৃদ্ধি

বরফের দেশ কানাডায় অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি

সর্বশেষ

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT