চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে মার্কিন বিমান হামলার জায়গা থেকে শতাধিক লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
মৃতদেহের সামনে আহাজারিরত এক ইরাকি

মৃতদেহের সামনে আহাজারিরত এক ইরাকি

ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা হওয়া একটি স্থান থেকে কমপক্ষে ১১২টি মৃতদেহ বের করে আনার তথ্যটি নিশ্চিত করেছেন ইরাকের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ দুবারদানি।

জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে গত ১৭ ও ২৩ মার্চ করা ভয়াবহ বিমান হামলায় এর আগে দু্ই শতাধিক বেসামরিক জনগণ মারা যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ। আর এখন বাস্তবেই এতগুলো মৃতদেহ উদ্ধার হওয়ায় আইএসবিরোধী হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানীর ব্যাপারটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করল বলে জানিয়েছে সিএনএন।

১৭ মার্চ আইএসের একটি বিস্ফোরক ভর্তি ট্রাকের ওপর বিমান হামলার ফলে একই সঙ্গে বহু সাধারণ মানুষও নিহত হয় বলে জানিয়েছেন এক সিনিয়র ইরাকি সেনা কর্মকর্তা। সেখান থেকেই মরদেহগুলো বের করে আনা হয়েছে। যৌথবাহিনী নিশ্চিত করেছে, একটি এলাকায় হামলার ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা যাওয়ার খবর তারা পেয়েছে। তবে ওই সিনিয়র ইরাকি কর্মকর্তার বক্তব্য নিশ্চিত করেননি মার্কিন কর্মকর্তারা।

উদ্ধারকৃত মৃতদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে
Banglabid

অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি। বলেছে, আইএসের বিরুদ্ধে মসুল যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট বেসামরিক নাগরিক মৃত্যু ঠেকানোর জন্য যথেষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, মসুল শহরটিতে যৌথবাহিনীর বিমান হামলায় ‘ভীতিকর প্রবণতা’ লক্ষ্য করেছে তারা। পুরো পরিবার থাকা অবস্থায়ই একেকটি ভবনে বোমা ছোঁড়া হচ্ছে বলে তাদের কাছে প্রমাণ আছে। প্রত্যক্ষদর্শীরাও চলতি মাসে এসব বিমান হামলায় কয়েকশ’ মানুষ নিহতের কথা জানিয়েছে।

তবে অ্যামনেস্টির প্রকাশিত এ প্রতিবেদনের প্রেক্ষিতে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন নেতৃত্বাধীন জোট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসমসুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় বিএনপি সমর্থিত কাউন্সিলরের গাড়ি ভাংচুর ও গুলি

পরবর্তী

জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত শাকিব খান

পরবর্তী
শাকিব খান

জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত শাকিব খান

সাইক্লোন ডেবি

অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন ‘ডেবি’

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT