চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানকে নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
- সেমি লিড, আদালত
A A

যশোরের কলেজছাত্র ইমরান হোসেনের ওপর ‘পুলিশী নির্যাতনের’ অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত তার আদেশে, যুগ্ম জেলা জজ পদমর্যাদার নিচে নন এমন বিচারিক কর্মকর্তাকে দিয়ে এই তদন্ত করতে যশোরের জেলা ও দায়রা জজকে নির্দেশ দিয়েছেন।

Banglabid

আজ আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. হুমায়ন কবির। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

‘পুলিশের নির্যাতনে’ যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র (২৩) ইমরানের কিডনি অকেজো শিরোনামে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়। সেসব প্রতিবেদন যুক্ত করে ইমরানকে নির্যাতনের অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত চেয়ে ও ভুক্তভোগীকে পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ন কবির ও মোহাম্মদ কাউছার ১৮ জুন হাইকোর্টে একটি রিট করেন।

সেই রিটের শুনানি নিয়ে গত ২৩ জুন হাইকোর্ট ইমরানের স্বাস্থ্যগত প্রতিবেদন এবং ওই ঘটনায় পুলিশের করা তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন। সেই অনুযায়ী যশোরের পুলিশ সুপার পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন এবং সিভিল সার্জন শিক্ষার্থীর স্বাস্থ্যগত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

Reneta

‘পুলিশের তদন্ত প্রতিবেদনে ইমরানকে মাদকসেবী বলে উল্লেখ করা হয়।’ এরপর আদালত ইমরানের ডোপ টেস্টের রিপোর্ট ও চিকিৎসাসংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র ৫ জুলাইয়ের মধ্যে দাখিল করতে যশোরের সিভিল সার্জনকে নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় ইমরানের ডোপ টেস্টের রিপোর্ট ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আজ আদালতে দাখিলের পর আদালত ‘পুলিশী নির্যাতনের’ অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত করতে নির্দেশ দিলেন।

কলেজছাত্র ইমরানের ঘটনার বিষয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৩ জুন সন্ধ্যার দিকে ইমরান সলুয়া বাজার এলাকা থেকে তার বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একই এলাকার আরেক ছেলে ছিল। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে স্থানীয় সাজিয়ালি ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করেন তার সঙ্গী ছেলেটির ব্যাগ তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় ভয়ে ইমরান দৌঁড় দেন। এরপর পুলিশ তাকে ধাওয়া করে ধরে বেধড়ক মারধর করলে ইমরাম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পকেটে গাঁজা দিয়ে আটকের হুমকি দিয়ে ইমরানের বাবার কাছে ফোনে এক পুলিশ সদস্য ২৫ হাজার টাকা দাবি করেন এবং পরে ছয় হাজার টাকা দিয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পান বলে দাবী করেন ইমরান।

অন্যদিকে ‘নির্যাতনের’ ঘটনার পর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়া ইমরানের বিষয় ওই হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. উবায়দুল কাদির উজ্জ্বল গণমাধ্যমকে বলেন, ‘ইমরানের দুটি কিডনির ফাংশন খুবই খারাপ। স্বাভাবিক অবস্থায় কিডনির ক্রিটেনিন এক দশমিক চার থাকার কথা কিন্তু ইমরানের তা ছিল আট দশমিক আট।’

অন্যদিকে ইমরানের সাথে ঘটা বিষয়টি তদন্তের জন্য গত ৯ জুন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রব্বানী শেখকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি গত ১৫ জুন পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

আর ওই একই দিন যশোর সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তা এবং এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানপুলিশী নির্যাতনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT