চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনের ক্যারিয়ারে বলার মতো ছবি ‘বীরত্ব’, অভিনয়ে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A
অভিনেতা ইমন একটি স্কুটিতে বসে আছেন, পেছনে গাছপালা ও বাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তি পাওয়া ‘বীরত্ব’ ছবি দেখে দর্শকদের অভিমত, চোখে পড়ার মতো অভিনয় করেছেন ইমন। নায়ক নয়, এতে তিনি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। আর ইমনের অভিনেতা হওয়ার চেষ্টা সফল হয়েছে। হল থেকে বেরিয়ে ইমনের প্রশংসা করছেন মুগ্ধ দর্শক।

চ্যানেল আই অনলাইনকে ইমন বলেন, শুধু সিনেপ্লেক্স নয় সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও প্রশংসা করছেন। অনেকেই পাসওয়ার্ড ছবির উদাহরণ টেনে বলছেন, পাসওয়ার্ডের পর বীরত্ব ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছি। দর্শকের এই মতামতগুলো আমাকে যেমন সাহস দিচ্ছে তেমন অনুপ্রেরণা যোগাচ্ছে।

তিনি বলেন, কিছু ছবি থাকে যেগুলো বলার মতো কাজ হয়। আমি মনে করি, বীরত্ব আমার ক্যারিয়ারে বলার মতো একটি ছবি। আমাকে নিয়ে আগে-পিছে যারা বিভিন্ন কথা বলে তাদের বলবো অবশ্যই ‘বীরত্ব’ দেখুন। শাকিব ভাইয়ের সঙ্গে পাসওয়ার্ড করে ভূয়সী প্রশংসা পেয়েছিলাম সেই স্বাদ পাচ্ছি।

Banglabid

রাজবাড়ী গোয়ালন্দ ও দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের দিয়ে বিভিন্ন ক্রাইমের বিরুদ্ধে লড়ে যাওয়া একজন ডাক্তারের গল্প নিয়ে নির্মিত হয়েছে বীরত্ব। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক ইমন। দর্শক বলছেন, শুরু থেকে ইমন যেভাবে পর্দায় ছিলেন তার এই ন্যারাচাল অভিনয় আগে দেখেনি কেউ। দুর্দান্ত অভিনয় দিয়ে ইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার দৌড়ে এগিয়ে থাকবেন! ছবিটি দেখে আসলেই তাই মনে হয়েছে।

ইমনের অভিনয় ছিল সাবলীল। তার পরিমিত অভিনয় শেষ পর্যন্ত দর্শকদের হলে বসিয়ে রেখেছে। স্টার সিনেপ্লেক্সে ‘বীরত্ব’ দেখা কয়েকজন দর্শকের সঙ্গে আলাপ করলে তারা জানান, ইমনের এমন অভিনয় আগে দেখেননি। পাশাপাশি খল চরিত্রে ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিমকে একেবারে নতুনভাবে পেয়েছেন। যৌনকর্মীর চরিত্রে নিপুনের উপস্থিতি নজর কেড়েছে। অভিষিক্ত হওয়া নায়িকা সালওয়াকেও স্ক্রিনে দেখতে চমৎকার লেগেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্র ও শনিবার এ দুই দিন সিনেমাটির বেশির ভাগ শো হাউসফুল গেছে। পাশাপাশি সিনেমার দর্শক ‘বীরত্ব’ দেখে মুগ্ধতার কথা বলছে।

Reneta

৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে নাটকীয়তা, ক্রাইম, থ্রিলার ঘরানার ছবি ‘বীরত্ব’। পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম ছবি।

এই নির্মাতা বলেন, শুক্রবার সবখানে ভালো গেছে। শনিবার মিরপুরের সনিতে হাউসফুল ছিল। রবিবার সন্ধ্যাতেও সিনেপ্লেক্সে অনেকেই দেখবে, হাউসফুল যাবে। ঢাকার বাইরেও ভালো যাচ্ছে। ছবি যারা দেখছেন, তারা কেউ খারাপ বলছেন না। তাই সবাইকে হলে এসে বীরত্ব দেখার আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমননিপুণবীরত্বলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন আছেন সামান্থা, উদ্বিগ্ন ভক্তরা

পরবর্তী

ট্রফি দেবে না নেপাল, ছাড় দেবে না বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ও নেপাল নারী ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রফি দেবে না নেপাল, ছাড় দেবে না বাংলাদেশ

বাংলাদেশের গ্রামীণ এলাকায় ছাত্ররা স্কুলে যাচ্ছে, শিক্ষার গুরুত্ব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের তমব্রু সীমান্তে আতঙ্কে সাধারণ মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT