চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদত ঝড়ে দিশেহারা কিউইরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিনের শেষ সেশনে ফিল্ডারদের ব্যর্থতার মহড়া আড়াল করে ঝড় তুলেছেন ইবাদত হোসেন। দারুণ খেলতে থাকা উইল ইয়াংকে ৬৯ রানে ফিরিয়েছেন। একই ওভারে ফিরিয়েছেন হেনরি নিকোলসকে, কোনো রান না করার আগেই।

পরের ব্যাটার ব্লান্ডেলও কোনো রান না করেই ফিরেছেন ইবাদতের বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড, সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। রস টেলর ৩৪ রানে মাঠে, সঙ্গী রাচিন রাভিন্দ্র ৪ রানে।

মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানের জবাবে ১৩০ রানের লিড নিয়ে থেমেছে মুমিনুল হকের দল। বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছে ৪৫৮ রানে।

Banglabid

সফরকারীদের লিড টপকে লিড বাড়াচ্ছে কিউইরা। তাসকিন আহমেদ তুলেছেন অধিনায়ক টম ল্যাথামের উইকেট। ২৯ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ১৪ রান তুলে বোল্ড হন ল্যাথাম। কনওয়েকে ফিরিয়েছেন ইবাদত। পরে একে একে ফিরিয়েছেন ইয়াং, নিকোলস ও টম ব্লান্ডেলকে।

৩৬তম ওভারে তাসকিনের বল সোজা ব্যাটে খেললেও অবাক করে রিভিউ চেয়ে বসেন মুমিনুল। তখনই বাংলাদেশের তিন রিভিউয়ের শেষটি ব্যবহার হয়ে যায়। পরের ওভারে মিরাজের বলে টেলর স্লিপে ক্যাচ দিলে শান্তর সামান্য সামনে পড়ে। শরিফুলের বলেও অর্ধ-সুযোগ লুফে নিতে পারেনি টাইগাররা। সহজ সুযোগটা তো মিস করেছেন সাদমানই।

আগে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কনওয়েকে ১৩ রানের বেশি করতে দেননি ইবাদত। উইকেটে রাখা বল কনওয়ের ব্যাট-প্যাড ছুঁয়ে গালিতে গেলে জোড়াল আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেন মুমিনুল। বল প্যাডে লাগার আগে ব্যাটে স্পর্শ করেছিল। বাকি কাজটুকু সারেন সাদমান। সামনে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেছিলেন। আউটই হন কনওয়ে।

Reneta

পরের ওভারে ৩১ রানে ফিরতে পারতেন ইয়াংও। মিরাজের বল তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যায়, গ্লাভসে জমাতে পারেননি উইকেটরক্ষক লিটন।

মঙ্গলবার খানিক আতঙ্ক নিয়ে শুরু হয় সকাল। মিরাজের জোড়া রিভিউতে বিপদ কাটে। দিনের তৃতীয় ওভারে রাচিন রাভিন্দ্রের করা তৃতীয় বলে সুইপ খেলতে গিয়েছিলেন মিরাজ। বল প্যাডে আঘাত হানে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন টাইগার ব্যাটার। টিভি রিপ্লেতে দেখা যায় বল প্যাডে লাগার আগে তার গ্লাভসে চুমু দিয়ে গেছে।

পরের ওভারে ওয়াগনারের করা তৃতীয় বলেও মিরাজের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন ওঠে। আম্পায়ার যথারীতি আঙুল তুলে নেন। আবারো রিভিউ নেন টাইগার ব্যাটার। এদফা বল তার ব্যাটে লেগেছিল।

মিরাজ-রাব্বির ৭৫ রানের জুটি দলকে অনেকটা চালকের আসনে বসিয়েছে। দারুণ খেলতে থাকা মিরাজ ফিফটির কাছে চলে যান। সাউদির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে থামতে হয়। ৮৮ বলে ৮ চারে ৪৭ রান করে ব্লান্ডেলের গ্লাভসে জমা পড়েন।

রাব্বিও বেশিক্ষণ টিকতে পারেননি। জেমিসনের লেগ স্টাম্পের উপরে করা বলে ফ্লিক করতে গেলে ব্যাটের ছোঁয়া পায়। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে ব্লান্ডেল ক্যাচ নেন। ৮৫ বলে এক চারে ২৬ রানের ইনিংস থামে।

পরে ৫ রান করা তাসকিনকে বোল্ড করেন সাউদি। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ইসলাম বোল্ড হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি, তার স্টাম্প এলোমেলো করে দেন বোল্ট।

৮৫ রানে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। নিল ওয়াগনার নেন ৩ উইকেট। টিম সাউদি ২টি ও কাইল জেমিসন একটি উইকেট পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততাসকিনলিডলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্তের সংখ্যা আবার ৪ লাখ ছাড়িয়েছে

পরবর্তী

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি মেহেদী গ্রেপ্তার

পরবর্তী
কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, তিনজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি মেহেদী গ্রেপ্তার

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT