চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতের ৬ উইকেট, ৪০ করলেই জিতবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল উইকেট নেওয়ার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ৪০ রান লক্ষ্য পেয়েছে মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।

পঞ্চম দিনের শুরুতে অভিজ্ঞ রস টেলর ও কাইল জেমিসনের উইকেট তুলে তোপ অব্যাহত রাখেন ৬ উইকেট জমানো ইবাদত হোসেন। জোড়া সাফল্য এনেছেন তাসকিন আহমেদ। শেষটা টানেন মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ড: ৩২৮ ও ১৬৯, বাংলাদেশ: ৪৫৮ ও ০/০ (ইনিংস ব্রেক)

দিনের দ্বিতীয় ওভারে ইবাদতের হাতে বল তুলে দেন মুমিনুল। বাজিমাত। ওভারের দ্বিতীয় বলটি অফস্টাম্পের বাইরে গুডলেন্থে সুইং করিয়েছিলেন। ডিফেন্স করতে চেয়েছিলেন টেলর। কোনাকুনি ভেতরের দিকে ধেয়ে যাওয়া বল তার ব্যাটে সামান্য ছোঁয়া দিয়ে প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত হানে। ১০৪ বলে দুই চারে ৪০ রানের ইনিংস থামে।

২০১৩ সালের পর ইবাদত প্রথম বাংলাদেশি পেসার হিসেবে বিদেশের মাটিতে ৫ বা ততোধিক উইকেট পেলেন। আট বছর আগে জিম্বাবুয়েতে কীর্তিটি ছিল পেসার রবিউল ইসলামের।

পরের ওভারে ফের স্বাগতিক লাইনআপে আঘাত হানেন ইবাদত। লেগস্টাম্পের উপর ওয়াইড অব দ্য ক্রিজ বলে জেমিসন ফ্লিক করতে চেয়েছিলেন। ব্যাটের কোণায় লেগে মিডঅনে উঠে যায়, শরিফুল ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন। রানের খাতা না খুলেই জেমিসনের বিদায়।

ইবাদতের পর তাসকিন আহমেদ উইকেট তোলার উৎসবে যোগ দেন। রাচিন রাভীন্দ্র ১৬ রান করে লিটনের গ্লাভসে ধরা পড়েন ডানহাতি পেসারের বলে। তাসকিন পরে বোল্ড করেন টিম সাউদিকে।

খানিক অপেক্ষা, তাসকিনের পরপর দুই বলে চার মেরে ট্রেন্ট বোল্ট পাল্টা আক্রমণ করতে চান। লিড বাড়ানোর চেষ্টা করেছিলেন বটে, তখনই দৃশ্যপটে মিরাজ। কিউই কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ৮ রান করা বোল্ট ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মেরেছিলেন, ডিপ মিডউইকেটে দ্বাদশ খেলোয়াড় তাইজুল ইসলামকে খুঁজে পায় বল। পেছন দিকে অনেকটা দৌড়ে দুর্দান্ত এক ক্যাচে শেষ টেনে দেন স্বাগতিক ইনিংসের।

ট্যাগ: ইবাদততাসকিনলিডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইবাদত ম্যাজিকের সঙ্গে তাসকিন তোপ

পরবর্তী

শার্দুলের রেকর্ড, পান্টের বিরল ‘সেঞ্চুরি’

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, শার্দুলের রেকর্ড ও পান্টের বিরল সেঞ্চুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

শার্দুলের রেকর্ড, পান্টের বিরল ‘সেঞ্চুরি’

বাংলাদেশ ক্রিকেট দল বিজয় উদযাপন করছে মাউন্ট মঙ্গানুইয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুইতে লেখা হল বিজয়ের ইতিহাস, বিজয়ী বাংলাদেশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT