চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে রুচি বাড়াবে ঝাল প্যানকেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২৯, জুন ২০১৫
অন্যান্য
A A

অনেকেই আছেন সারাদিন রোজার রাখা পর ইফতারে মিষ্টি খাবার খুব কমই খেতে পারেন। তাদের জন্য এক নতুন খাবার আইটেম হলো ঝাল প্যানকেক। প্রতিদিনের ইফতারের আইটেমে যেমন আনবে ভিন্নতা তেমনি অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করা যাবে এই ঝাল প্যানকেক। আর বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা হয় বলে শরীরের জন্য অনেক উপকারিও।

তাছাড়া খুব কম তেল দিয়ে এই প্যানকেক তৈরি করা হয় বলে ইফতারে তৈলাক্ত খাবারও বেশি খাওয়া হবে না।

যেভাবে তৈরি করবেন এই প্যানকেক:

প্রয়োজনীয় উপকরণ: ৪টি মাঝারি সাইজের সিদ্ধ আলু, ১টি বড় সাইজের গাজরের কুচি, ছোট সাইজের অর্ধেক পেঁপে কুচি, ২’শ গ্রাম বরবটি ছোট করে কাটা, অাধা ১ কাপ ময়দা, ৩ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চামচ বেকিং পাউডার, লবণ পরিমাণ মতো, ১টি বড় পেঁয়াজ কুচি, তেল পরিমাণ মতো, ১ চিমটি গোলমরিচ গুঁড়ো, দুধ পরিমাণ মতো, ২ টেবিল চামচ সরিষা বীজ, ৮ থেকে ১০টি পুদিনা পাতা, ১ টি টেবিল চামচ হলুদ গুড়োঁ।

প্রস্তুত প্রণালী: একটি পাত্রে ময়দা, চালের গুঁড়ো, বেকিং পাউডার, লবণ, দুধ নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশ্রণটিকে পাতলা করতে যতটুকু দুধ দরকার ততটুকু দুধ এর সঙ্গে যোগ করতে হবে। এবার ফ্রাইপেনে তেল গরম করে নিয়ে এর মধ্যে সরিষা বীজ, গোলমরিচ গুঁড়ো,পুদিনা পাতা ও পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বাদামী হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে।

এর মধ্যে হলুদ গুঁড়ো, গাজর কুচি, বরবরটি, পেঁপে কুচি, সিদ্ধ আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিবো। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নামিয়ে রাখব।

এবার আরেকটি ফ্রাইপেনে তেল গরম করে ময়দা-দুধের মিশ্রণ অল্প করে দিয়ে পাতলা প্যানকেক বানাতে হবে। বাদামী হয়ে গেলেই প্যানকেক নামিয়ে ফেলতে হবে। এরপর কেকের ভেতর সবজির পুরে দিয়ে প্যানকেক রোল করে ফলতে হবে। ব্যাস গরমগরম পরিবেশন করুন ঝাল প্যানকেক।

ট্যাগ: ইফতারের রেসিপিখাবাররমজানরোজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইফতারে রুচি বাড়াবে ঝাল প্যানকেক

পরবর্তী

ভবিষ্যত টাইগারদের খোঁজে

পরবর্তী

ভবিষ্যত টাইগারদের খোঁজে

এখনো খোঁজ মেলেনি তাহমিদের

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT