চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান পার্টির ছোবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
অপরাধ
A A

ইফতারের সময় গণপরিবহণে থাকা সরল যাত্রীদের টার্গেট করে ইফতারির করার অনুরোধ করে অজ্ঞান পার্টির সদস্যরা। সরল যাত্রীরা সেসময় ইফতারিতে রাজি হলে তাদের ইফতারে চা, ডাব, পানি ও জুস ইত্যাদি বিভিন্ন খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টি।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এসব তথ্য জানায়।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৩২ সদস্য এবং ২৯ জন ছিনতাইকারীকে গ্রেপ্তারের তথ্য জানাতে ডিবি’র এই সংবাদ সম্মেলন।

Banglabid

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯২টি লেক্সোটেনিল ও ৪০টি লুজিকাম চেতনানাশক ট্যাবলেট এবং ২টি ঝান্ডুবামসহ একাধিক মলমের কৌটা উদ্ধার করে পুলিশ।

ডিবির গোয়েন্দা পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বিভাগ, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এ অভিযানে অংশ নেয়।

ডিবি’র প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর শ্যামলী, জুরাইন, কমলাপুর ও নিউমার্কেট এলাকা থেকে অভিযানে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির মোট ৬১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অজ্ঞান পার্টির ৩২ জন এবং ২৯ জন ছিনতাইকারী।

Reneta

তিনি বলেন, গুলিস্থান, নিউমার্কেট, শাহবাগ থেকে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের এবং মার্কেটে আসা ক্রেতাদের সুকৌশলে ও সরলতার সুযোগ নিয়ে নাকে, মুখে, চোখে চেতনানাশক মলম লাগিয়ে মোবাইল, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

ডিবি প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞান পার্টির সদস্যরা জানিয়েছে তারা রাজধানীতে সরল ও নিরীহ যাত্রীদের টার্গেট করে কৌশলে আলাপচারিতার মাধ্যমে ইফতারির খাদ্যদ্রব্যসহ চা, ডাব, পানি ও জুস ইত্যাদি বিভিন্ন খাবার খাওয়ার অনুরোধ করে। রাজি হলে যাত্রীদের ট্যাবলেট মিশ্রিত চা, ডাব, পানিও জুস ইত্যাদি খাওয়ায়। খাবার খেয়ে যাত্রীরা অজ্ঞান হলে তাদের সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞান পার্টিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT