চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারঅপারেবল লেনদেনের ক্ষেত্রে যুগান্তকারী প্ল্যাটফর্ম “বিনিময়”

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২২
অর্থনীতি
A A
বিনিময় প্ল্যাটফর্মের লোগো, ডিজিটাল লেনদেনের জন্য উদ্ভাবনী প্ল্যাটফর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধন হতে যাচ্ছে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) প্ল্যাটফর্ম  “বিনিময়”।  ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য এটি একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপগুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগ।

আগামীকাল রবিবার (১৩ নভেম্বর)  “বিনিময় “ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সাম্প্রতিক বছরগুলিতে, সরকার সমস্ত ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল (Interoperable ) করার উদ্যোগ নিয়েছে। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। বিনিময় সব ধরনের আর্থিক লেনদেনকে সাশ্রয়ী, সহজ এবং স্বচ্ছ করে তুলবে, যার মধ্যে রয়েছে কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ এবং ই-কমার্স লেনদেন।

Banglabid

বিনিময় একটি ওয়েব বেজড প্ল্যাটফর্ম যা একটি সেবা হিসেবে ব্যাংক, এমএফএস,এবং পেমেন্ট সিস্টেম অপারেটর এর নিজস্ব অ্যাপে যুক্ত হচ্ছে । প্লাটফর্মটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী (আইডিয়া) প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংক এর যৌথ উদ্দ্যোগে তৈরী করা হয়েছে, যা তৈরীতে সহযোগী হিসেবে কাজ করেছে ভেলওয়্যার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও ওরিয়ন ইনফরমেটিকস লিমিটেড এবং বিনিময় প্লাটফর্মটির রক্ষনা-বেক্ষনের দায়িত্ব পালন করবে ভেলওয়্যার লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপনে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) এর খরচ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ৫ টাকা। আর এমএফএস সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ১০ টাকা। অপরদিকে এমএফএস থেকে পেমেন্টে সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে টাকা পাঠাতে খরচ হবে হাজারে ৫ টাকা। এতে আরও জানানো হয়েছে— ইন্টারঅপারেবল ডিজিটাল ট্র্যানজেকশন প্ল্যাটফর্ম-আইডিটিপি রবিবার (১৩ নভেম্বর) চালু হবে এবং সোমবার (১৪ নভেম্বর) থেকে লেনদেন করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনিময়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শতভাগ দেবেন বাবর, অভিজ্ঞতায় আস্থা বাটলারের

পরবর্তী

প্রথম সিনেমাতেই মুগ্ধ করলো মেয়ে, আপ্লুত ছন্দা

পরবর্তী
ছন্দা সিনেমা দেখছেন, হাসছেন ও পজিটিভ সঙ্গ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমাতেই মুগ্ধ করলো মেয়ে, আপ্লুত ছন্দা

তরুণরা যুব পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশকে: জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT