চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইনোভেটর্স ৫.০’ গ্র্যান্ড ফিনালেতে তিন বিজয়ী দলের নাম ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
ইনোভেটর্স ৫.০ গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী দলের সদস্যরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ভাবনী তরুণদের জন্য বাংলালিংক-এর বিশেষ উদ্যোগ ইনোভেটর্স-এর পঞ্চম আসর সফলভাবে শেষ হয়েছে।

আজ বাংলালিংক অফিসে অনুষ্ঠিত ইনোভেটর্স-এর গ্র্যান্ড ফিনালেতে সেরা তিন দলকে পুরস্কৃত করার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর এক্সটার্নাল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

Banglabid

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই বছর প্রায় ১৬ হাজার  তরুণ-তরুণী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করেন।

বাছাইকৃত প্রতিযোগীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়েছেন।

Reneta

বিভিন্ন ধাপ অতিক্রম করে সেরা পাঁচ দল গ্র্যান্ড ফিনালের জন্য উত্তীর্ণ হয়। সেখানে তারা টেলিকমখাতের পরবর্তী উল্লেখযোগ্য পরিবর্তন সম্বন্ধে নিজেদের আইডিয়া উপস্থাপন করে।

সবার উপস্থাপনা ও আইডিয়া মূল্যায়নের পর জুরি বোর্ড সেরা তিন দলের নাম ঘোষণা করেন। এবারের আসরে প্রথম স্থান অর্জন করেছে টিম হাসলারস এবং যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে টিম থ্রী মাস্কেটিয়ার্স ও টিম স্পেয়ারহেড।

বিজয়ী দলের প্রত্যেক সদস্য পুরস্কার হিসেবে একটি আইফোন-১৩ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলের প্রত্যেক সদস্য যথাক্রমে একটি করে ল্যাপটপ ও স্মার্টওয়াচ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ পলক বলেন, “তরুণ প্রজন্মের উন্নয়নের জন্য আমাদেরকে আরও বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে, যেগুলি তাদের প্রতিভা বিকাশে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাদের মেধা ও অবদান আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছানোর পথ তৈরি করবে।”

বাংলালিংক’র চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “করোনা মহামারীর কারণে সবার সুরক্ষা নিশ্চিত করতে এবারের অধিকাংশ পর্ব আমাদেরকে অনলাইনে পরিচালনা করতে হয়েছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে এবারও আমরা দুর্দান্ত সাফল্যের সাথে আসরটি শেষ করতে সক্ষম হয়েছি। প্রতি বছরের মতো এই বছরেও অংশগ্রহণকারীদের কাছ থেকে বেশ কিছু চমৎকার উদ্ভাবনী আইডিয়া পেয়েছি আমরা। দেশে তরুণদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার অঙ্গীকারের অংশ হিসাবে ভবিষ্যতেও এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবো আমরা।”

দেশের তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে ২০১৭ সালে ইনোভেটর্স চালু করার পর থেকে নিয়মিত এটি আয়োজন করে আসছে বাংলালিংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনাইদ আহমেদ পলকবাংলালিংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পার্বত্য শান্তিচুক্তির দুই যুগপূর্তিতে বিশেষ নৌকা বাইচ প্রতিযােগিতা

পরবর্তী

‘লেডি বাইকার’ খ্যাত রিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

পরবর্তী
বাংলাদেশি নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লেডি বাইকার’ খ্যাত রিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

সাজেকে রিসোর্ট ও রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে রিসোর্ট ও রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT