চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ার আগে শঙ্কায় ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হাতছানি দিচ্ছে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের। ৭০ বছরের মধ্য অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সুযোগ ভারতের সামনে। সেজন্য অবশ্য হিসেবও সহজ। সিডনিতে ড্র করলেই চলবে। তবে ড্র নয়, শেষ টেস্টে অজিদের হারিয়েই ইতিহাস লিখতে চায় বিরাট কোহলির ভারত।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেরদিন সকালে সিডনি টেস্টের জন্য ১৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত। এমন ইতিহাস গড়ার আগে শঙ্কায় থাকার খবরও আছে। দেশে ফেরায় রোহিতের না থাকার বিষয়টি নিশ্চিত ছিল, সিডনি টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার ইশান্ত শর্মাও। আর শেষ টেস্টেও অনিশ্চিত বর্ষীয়ান স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

সিরিজে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখন অপেক্ষা অজিদের ঘরের মাঠে প্রথমবার সিরিজ জয়ের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন পর্যন্ত সিডনি টেস্টেও অনিশ্চিত অশ্বিন। ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় দলে নেই তিনি। প্রথমে এমনটা জানালেও পরে এই অফস্পিনারকে রেখেই ১৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। যদিও একাদশে তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে বৃহস্পতিবার সকালেই।

পাঁজরে চোট থাকা সত্ত্বেও কিছুটা ঝুঁকি নিয়ে ইশান্ত শর্মাকে খেলানো হয়েছিল মেলবোর্নে। শেষ টেস্টে প্রাথমিক দলেও নাম নেই দিল্লির পেসারের। তার পরিবর্তে ১৩ জনের প্রাথমিক দলে ঢুকেছেন আরেক পেসার উমেশ যাদব।

সদ্যজাত কন্যা ও স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরে গেছেন রোহিত শর্মা। সিডনিতে তার পরিবর্তে অশ্বিনকে দলে চেয়েছিলেন ভারতীয় নির্বাচকরা। অশ্বিনও দলে জায়গা নিতে মরিয়া। বছরের প্রথমদিন যখন দলের বাকি ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন সেলিব্রেশনে, তখন ফিট করে তুলতে নেটে একা ঘাম ঝরিয়েছেন তিনি। কিন্তু ম্যাচের আগেরদিন সকালেও ১০০ শতাংশ ফিট সার্টিফিকেট না পাওয়ায় ঝুলে রইল সিডনিতে প্রথম একাদশে থাকা।

সিডনি টেস্টের প্রাথমিক দলে ঠাঁই পেয়েছেন স্পিনার কুলদীপ যাদব। ফিরেছেন লোকেশ রাহুলও। অশ্বিনের বিষয়ে অধিনায়ক কোহলি বলেছেন, ‘দলের জন্য অশ্বিন ভীষণ গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাঁচদিনের ক্রিকেটে তিনি দলের জন্য অপরিহার্য। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা চাই সে ১০০ শতাংশ সুস্থ হয়েই ফিরুক।’

অ্যাডিলেডে ভারতের প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে মাত্র পাঁচ উইকেট পেলেও প্রথম ইনিংসে অজিদের ভাঙন শুরু হয় তার হাত ধরেই। এরপরই অ্যাবডোমেনাল স্ট্রেইনের কারণে পরের দুই টেস্টে মাঠে নামা হয়নি এই রিস্ট স্পিনারের।

অশ্বিন অনিশ্চিত হয়ে পড়ায় সিডনিতে ভারতের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা থেকে গেছে। অশ্বিন নিতান্তই খেলতে না পারলে রোহিতের বদলি হিসেবে সিরিজে প্রথমবার মাঠে নামার সুযোগ থেকে যাচ্ছে কুলদীপ যাদবের। সেক্ষেত্রে হনুমা বিহারীকে মিডলঅর্ডারে ঠেলে দিয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন বাতিল করতে সর্বোচ্চ আদালতের প্রতি জয়নুলের দাবি

পরবর্তী

নতুন সরকারের ‘অভিনব সংজ্ঞা’ দিলেন রুহুল কবির রিজভী

পরবর্তী

নতুন সরকারের ‘অভিনব সংজ্ঞা’ দিলেন রুহুল কবির রিজভী

সালমান বাটের আক্রমণের মুখে আফ্রিদি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT