চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালীয় হত্যায় বিএনপি-জামায়াতের দিকে প্রধানমন্ত্রীর সন্দেহ

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১২:২৩ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী বলেছেন, একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী মানুষকে পুড়িয়ে মারে। যে কোনো সময় মানুষ খুন করে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করতে চায়। এধরনের লোক রয়েছে বাংলাদেশে। তারা চাইবেই দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে। সে ধরনের লোকদেরই কাজ এগুলো।

হত্যাকাণ্ডটি আইএস ঘটিয়েছে, শিকাগো থেকে একটি বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়; গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে কেউ এমন দাবি করেছে বলে গোয়েন্দা সূত্র এখনো খবর পায়নি। করলে তা গণমাধ্যমে উঠে আসতো। এ ধরনের কথা বলে একটি ভিন্ন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। শুধু বাংলাদেশেই না, সমগ্র বিশ্বেই এই চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা, বাংলাদেশের মানুষেরা শান্তিতে বিশ্বাস করি। আমরা জঙ্গিবাদে বিশ্বাস করি না। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক, তাও আমরা চাই না।

Banglabid

ইতালীয় নাগরিক সিজার টাভেলার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নিউ ইয়র্ক শহরেই আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট নাজমুল ইসলামকে হত্যা করা হয়েছে। তখন কি এখানকার সরকার বা অন্যান্য দূতাবাস রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিলো?’দূতাবাসগুলো এখন রেড অ্যালার্ট কেনো দিচ্ছে তার কারণ জানা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর পরই এক বিএনপি নেতাকে এ ব্যাপারে খুব তৎপর দেখা গেলো। ‘এখন তো সন্দেহ হয়, ওনাকেই ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা।’ দেশে ফিরে এ ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এতোগুলো খেলা হয়েছে, কোনো দুর্ঘটনা হয়নি। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণ এব্যাপারে খুবই সচেতন। অস্ট্রেলিয়া দল হঠাৎ করে কেনো আসছে না সেটা তাদের ব্যাপার।

বিএনপি-জামাত সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিএনপি একটি রাজনৈতিক দল। তবে তারা একটি জঙ্গিবাদী দল। কাকে জনগণ বিরোধী দল হিসেবে গ্রহণ করবে সেটা জনগণের ওপর নির্ভর করে। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস রাখলে সংসদে যারা দ্বিতীয় বৃহত্তম দল, তারাই বিরোধী দল হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT