চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালীর বইমেলায় বাংলাদেশি লেখিকার বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২০, মে ২০১৮
প্রবাস সংবাদ, শিল্প সাহিত্য
A A
পরুস্কার জিতে ইতালি প্রবাসী বাংলাদেশের মেয়ে শশী

পরুস্কার জিতে ইতালি প্রবাসী বাংলাদেশের মেয়ে শশী

ইতালির প্রকাশনী থেকে বের হওয়া প্রবাসি বাংলাদেশি লেখিকার বই সেরা নির্বাচিত হয়েছে। ইতালীর তুরিনো শহরে জমকালো আয়োজনে উদযাপিত  আন্তর্জাতিক বইমেলায় সেরা হয়েছেন শরীয়তপুরের মেয়ে তাহমিনা ইয়াছমিন শশী। তিনি গতবারের মেলায় চার হাজার লেখকের মাঝে সেরা দশ লেখকের একজন নির্বাচিত হয়েছিলেন।

বিভিন্ন দেশের অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর এই বইমেলা ৩১ বছর যাবৎ তুরিনো শহরে অনুষ্ঠিত হয়ে আসছে। ইতালীয় ভাষায় যার নাম হচ্ছে সালোনে ইন্টারন্যাজনালে ডি লিবরো ডি তুরিনো। ড্যানিয়েলা ফিনোচির হাত ধরে ২০০৮ সাল থেকে এই বইমেলার যাত্রা শুরু। বিভিন্ন দেশের প্রকাশনী অংশ নিলেও বাংলাদেশের কোন প্রকাশনা সংস্থা এতে অংশ নেয়ননি। এবারের বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইতালী, আফ্রিকা, ভারত,আফগানিস্তান, মরোক্কো, চীন, পলোনিয়া, জার্মানি। এসব দেশসহ আরো অসংখ্য দেশের অংশগ্রহণের মাধ্যমে আনন্দ মুখর হয়ে উঠেছিল বইমেলা।

তাহমিনা ইয়াসমিন শশী বলেন, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশের জন্যও গর্বের। কারণ এই আয়োজনের ৩১ বছরে বাংলাদেশের কেউ পুরস্কার অর্জন করেনি। এত প্রতিযোগীর মধ্যে সহজ ছিলনা বিভিন্ন দেশের লেখকদের মধ্যে বিজয়ী হওয়া। গতবার সেরা দশে ছিলাম। এবার সেরা হয়েছি। আশা করছি আগামী মেলায় বাংলাদেশের প্রকাশকরা অংশ নেবেন।

আন্তর্জাতিক বইমেলা ২০০৮ সাল থেকে শুরু করেছিল ভিন্ন দেশীয় ভাষাভাষীর লেখক এবং সাংবাদিকদের নিয়ে এক প্রতিযোগিতা অনুষ্ঠানের। ১০ বছরে বিশাল আকার ধারণ করেছে এই বই মেলা। ক্যাটলিকা স্যাক্রো ডি কুয়েরো বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম বিভাগে পড়াশোনা করছেন লেখিকা শশী।

ইতালীর এক বিখ্যাত প্রকাশনী গুইরা এডিজোনি থেকে প্রকাশিত বইয়ের জন্য সেরার পুরস্কার পেয়েছেন তিনি। প্রথম বাংলাদেশী হিসেবে এ সাফল্য আসল। তিনি ইতালীতে ইমিগ্রেশন অফিস, ট্রাইব্যুনাল, পুলিশ স্টেশন, হাসপাতাল, এবং স্কুলে অনুবাদকের কাজ করেন।

 

ট্যাগ: ইতালি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রেল সার্ভিস কবে একটু সভ্য হবে?

পরবর্তী

বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল

পরবর্তী

বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল

২২০ কোটি মার্কিন ডলারে পেপ্যালের সবচেয়ে বড় অধিগ্রহণ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT