চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে পুরস্কার পেল তৌকীর আহমেদের ‘হালদা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, শ্রীলংকায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল হালদা। এবার যোগ হলো নতুন পালক। ইতালিতে অনুষ্ঠিত ‘রিলিজিওন টুডে ফিল্ম ফেস্টিভাল’ চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত এই ছবিটি।

গত ৫ অক্টোবর শুরু হওয়া এই উৎসব চলে ১০ অক্টোবর পর্যন্ত। উৎসবের সমাপনী অনুষ্ঠানে তৌকীর আহমেদের হাতে পুরস্কার তুলে দেন উৎসবের জুরি ও আয়োজকবৃন্দ। ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য তৌকীর আহমেদ গত ৫ অক্টোবর ইতালিতে গিয়েছেন। এখন সেখানেই আছেন এই পরিচালক।

নিজের অনুভূতি প্রকাশ করে তৌকীর আহমেদ বলেন, “এই পুরস্কার ‘হালদা’ টিমের। ছবির কলাকুশলী, দর্শক ও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা। ইতালিতে ছবিটি যাঁরা দেখেছেন, তাঁরা সবাই ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন।”

‘হালদা’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, জাহিদ হাসান প্রমুখ। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে।

বাংলাদেশে ২০১৭ সালের ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। ২০১৮ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হয় হালদা এবং তৌকির আহমেদ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন।

ট্যাগ: চলচ্চিত্র হালদাতৌকীর আহমেদলিড বিনোদনহালদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

পরবর্তী

একসঙ্গে শাকিব খান ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

পরবর্তী

একসঙ্গে শাকিব খান ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি রসাতলে যাবে: অর্থমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT