চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালিতে বাংলাদেশ দূতাবাসে চামড়া শিল্পের উন্নয়নে সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
প্রবাস সংবাদ
A A

ইটালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সেদেশে ট্যানারি শিল্পাঞ্চল সান্তা ক্রোসে বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার এ সেমিনারে স্থানীয় চেম্বার ভবনের দুই শহরের মেয়র, চামড়া শিল্পের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বাংলাদেশের চামড়া শিল্পের ওপর বিস্তারিত উপস্থাপনার পাশাপাশি বাংলাদেশ-ইতালির যৌথ সম্ভাবনার কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের সভাপতিত্বে সেমিনারে সান্তা ক্রোস শহরের মেয়র জুলিয়া ডেইডা, কাসতেল ফ্রান্কো ডি সত্তো শহরের মেয়র গাব্রিয়েলো টটি, ট্যানারি এসোসিয়েশনের পরিচালক ড. গ্লিওছি এবং পিসা চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি লাউরা গ্রানাতা বক্তব্য রাখেন।

এ সময় ফ্লোরেন্স এর বাংলাদেশের অনারারি কনসাল এ্যাডভোকেট জর্জিয়া গ্রানাতা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রাজীব ত্রিপুরা।

দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে পরস্পরকে জানা খুবই অত্যবশ্যক উল্লেখ করে রাষ্ট্রদূত প্রথমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে উপস্থিত ব্যবসায়ীদের অবহিত করেন।

এরপর উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১, ভিশন-২০৪১ এবং বিগত দশ বছরে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তিনি বক্তব্য রাখেন।

ইতালির প্রযুক্তি খুবই উন্নতমানের উল্লেখ করে আবদুস সোবহান সিকদার বাংলাদেশ চামড়া শিল্প উন্নয়নে ইতালিকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ দিতে অনুরোধ জানান।

সেমিনারে ইকনমিক কাউন্সেলর মানস মিত্র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশনে তিনি বাংলাদেশের চামড়া শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি বিদেশি বিনোয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রণোদনা বিষয়েও তুলে ধরেন।

সান্তা ক্রোস শহরের মেয়র জুলিয়া ডেইডা ট্যানারি ভিলেজ সম্পর্কে তার বক্তব্যে উল্লেখ করেন যে, ৬টি সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত এ অঞ্চলে ছোট-বড় প্রায় ৫০০ কারখানায় সমগ্র ইতালির ৩৫ শতাংশ চামড়াজাত পণ্য উৎপন্ন হয়ে থাকে।

পরিবেশগত ভারসাম্য এবং পণ্যের গুণগতমান বজায় রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়ে থাকে।

তাছাড়াও, গবেষণা এবং সুদক্ষ ও আধুনিক জনশক্তি তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অফ পিসাসহ আরো কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যানারি ভিলেজের পরিবেশগত মান বজায় রাখতে আধুনিক প্রযুক্তিতে পানি পরিশোধানাগার এবং চামড়া শিল্পে ব্যবহৃত কেমিক্যাল কারখানাসহ বেশকিছু স্থাপনা রয়েছে বলেও মেয়ন জানান।

এ ট্যানারি ভিলেজ এর সাথে বাংলাদেশের ট্যানারি শিল্পের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে বাংলাদেশকে উন্নমানের কারিগরি সহযোগিতা এবং ডিজাইন ল্যাব স্থাপনে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

ট্যানারি এসোসিয়েশনের পরিচালক ড. গ্লিওছি কারিগরি সহেযোগিতা ও প্রশিক্ষণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। এক্ষেত্রে একটি সমঝোতা স্মারক সই করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারের পরে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার একটি পানি পরিশোধন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ট্যানারি শিল্পে ব্যবহৃত ময়লা পানি পরিশোধন করা হয়।

শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ধারাবাহিকভাবে ইতালির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে এ ধরনের সেমিনার আয়োজন করছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনো ঘর অন্ধকার থাকবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

কাজী হায়াতের ‘বীর’ দিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান

পরবর্তী

কাজী হায়াতের ‘বীর’ দিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান

বিকাশে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সহজ নিয়ম চালু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT