চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালির প্রেসিডেন্টকে অভিসংশনের ডাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ইটালি-ইটালির প্রেসিডেন্ট-অভিসংশন-অভিসংশনের ডাক

প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা

ইটালির সবচেয়ে বড় রাজনৈতিক দল ফাইভ স্টার পার্টির মনোনীত প্রার্থীকে অর্থমন্ত্রী হিসেবে বেছে নেয়ার প্রক্রিয়ায় ভেটো দেয়ায় প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলাকে অভিসংশনের ডাক দিয়েছে দলটি।

দলের প্রধান লুইজি দি মায়ো অভিযোগ করেন, এ ভেটো দেয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট দেশে ‘সাংবিধানিক সংকট’ সৃষ্টি করেছেন।

গত মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইটালির কোনো রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তখন থেকে এ পর্যন্ত সরকার ছাড়াই চলছে দেশটি। তাই গত প্রায় দু’মাস ধরে বেশি ভোট পেয়ে বিজয়ী পপুলিস্ট ফাইভ স্টার পার্টি ডানপন্থি লিগের সঙ্গে মিলে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।

মাত্তারেলা রোববার অর্থমন্ত্রী হিসেবে প্রস্তাবিত ইউরোবিরোধী প্রার্থী পাওলো সাভোনাকে প্রত্যাখ্যান করেন। এর ফলে রোববার ইটালির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুসেপ্পে কোনতের সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হয়।

ইটালি-ইটালির প্রেসিডেন্ট-অভিসংশন-অভিসংশনের ডাক
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুসেপ্পে কোনতে

বিবিসি জানিয়েছে, এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোনতে।

লুইজি দি মায়ো ইটালির সংবিধানের ৯০ অনুচ্ছেদের অধীনে প্রেসিডেন্টের অভিসংশন আহ্বান করেন। ওই অনুচ্ছেদ অনুসারে সরল ভোটে সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রেক্ষিতে পার্লামেন্ট প্রেসিডেন্টকে পদ ছেড়ে দেয়ার জন্য দাবি জানাতে পারে।

এ বিষয়ে পার্লামেন্টে ভোটগ্রহণের পর বেশিরভাগ ভোট অভিসংশনের পক্ষে পড়লে তখন দেশটির সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবেন আদৌ প্রেসিডেন্টকে অভিসংশন করা হবে কিনা।

ইটালি-ইটালির প্রেসিডেন্ট-অভিসংশন-অভিসংশনের ডাক
লুইজি দি মায়ো

কোনতের পদত্যাগের পর থেকে মাত্তারেলা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদ কার্লো কোত্তারেলির সঙ্গে আলোচনা চালাচ্ছেন। স্থানীয় সূত্রগুলোর ধারণা, সরকার গঠনের আগ পর্যন্ত কোত্তারেলি হতে পারেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী।

তবে বিশ্লেষকরা মনে করছেন, আরেকজনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করে সরকার গঠনের চেষ্টা করলেও আসলে তাতে খুব একটা লাভ হবে না। আরেক দফা নির্বাচন করতেই হবে।

ট্যাগ: ইটালিইটালির নির্বাচন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রিয়ালে যাওয়ার খবর বাজে কথা: নেইমার

পরবর্তী

বিশ্বকাপের জন্য বার্সার শিরোপা ছাড়তে প্রস্তুত মেসি

পরবর্তী

বিশ্বকাপের জন্য বার্সার শিরোপা ছাড়তে প্রস্তুত মেসি

হারুন অর রশীদ

‘মুক্তিযুদ্ধ নিয়ে মহাকাব্যিক পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করবো’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT