চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইঞ্জিনিয়ার কোর থেকে ভারতীয় নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
ভারতীয় সেনাপ্রধান মনোজ পান্ডে, সেনাবাহিনীর কর্মকর্তা, সামরিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম কোনো ইঞ্জিনিয়ার হিসেবে ভারতীয় সেনাপ্রধান হতে চলেছেন ভারতীয় সেনার বর্তমান উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। নজির গড়ে আগামী ১ মে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

আগামী ৩০ এপ্রিল ভারতীয় সেনার প্রধান হিসেবে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের ২৮ মাসের মেয়াদ শেষ হচ্ছে। জেনারেল নারাভানের পর লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে ভারতীয় সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। যিনি ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরের প্রথম অফিসার হিসেবে সেই দায়িত্ব পেতে চলেছেন। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে লেফটেন্যান্ট জেনারেল পান্ডেকে অভিনন্দন জানানো হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী থেকে পাশ করেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। ১৯৮২ সালে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরে যোগ দেন। তারপর থেকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাল্লানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রম’-র সময় একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। ২০০১ সালের ডিসেম্বরে সংসদে জঙ্গি হামলার পর পশ্চিম সীমান্ত বরাবর প্রচুর বাহিনী মোতায়েন করার অঙ্গ হিসেবে ‘অপারেশন পরাক্রম’ হয়েছিল।

সেইসঙ্গে ৩৯ বছরের সেনা জীবনে ওয়েস্টার্ন থিয়েটারে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, নিয়ন্ত্রণরেখা বরাবর ইনফ্র্যান্টি ব্রিগেড, লাদাখ সেক্টরে পাহাড়ি বিভাগ এবং উত্তর-পূর্ব ভারতে একটি কোরের নেতৃত্ব দিয়েছিলেন। পাশাপাশি ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে আন্দামান এবং নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ ছিলেন।

ট্যাগ: ভারতীয় সেনাপ্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা আক্রান্ত মার্শ, এখনো অনিশ্চিত দিল্লি-পুনে ম্যাচ

পরবর্তী

পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী
প্রতিবাদী নারী ও পুরুষরা পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিক হত্যার প্রতিবাদে স্মরণসভা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

রংপুরের চরাঞ্চলে ভুট্টা ক্ষেতের দৃশ্য, কৃষি উন্নয়নের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের চরাঞ্চলে ভুট্টা চাষে বিপ্লব

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT