চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর প্রথম ম্যাচে স্বাগতিক ফ্রান্স লড়বে রোমানিয়ার সঙ্গে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৬
স্পোর্টস
A A

বহু প্রতীক্ষার ইউরো ২০১৬ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্স ও রোমানিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এই ম্যাচে ইতিহাস ভরসা যােগাবে ফ্রান্সকে। ১৯৮৪ এবং ১৯৯৮। ১৪ বছরের ব্যবধানে বিশ্ব ফুটবলের দু‌টো বড় প্রতিযোগিতা আয়োজন করেছিল তারা। সফল আয়োজক হিসেবে নাম করা ছাড়াও, ঘরের মাঠে দু’‌বারই শিরোপা জিতেছিল ফরাসি। এবার তেমনটা করতে মাঠে নামবে গ্রিজম্যান-জিউর-পগবারা।

প্রথমবার মিশেল প্লাতিনির হাত ধরে, দ্বিতীয়বার ফ্রান্সকে জেতান জিনেদিন জিদান। কিন্তু তৃতীয়বার বড় টুর্নামেন্ট আয়োজন করার আগে মাঠ এবং মাঠের বাইরে— দু’‌জায়গাতেই ভয়ঙ্কর অবস্থা তাদের।

এমনিতে গত বছর সন্ত্রাসের ধাক্কা কাটিয়ে উঠতে এখনও পারেনি তারা। যে কারণে ইউরোতে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৯০,০০০ পুলিস ছাড়াও, গোটা টুর্নামেন্ট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিশ্চিত করতে আরও নিরাপত্তারক্ষী নামানো হয়েছে। এছাড়া, প্রকৃতিও এবার তাদের সঙ্গে নেই। প্রবল বৃষ্টির ফলে রাজধানী প্যারিস–সহ নানা জায়গায় দেখা দিয়েছে বন্যা। যা অসুবিধের সৃষ্টি করেছে ইউরো দেখতে আসা ২৫ লাখ সমর্থকের কাছে। এর মধ্যেই চাপ বাড়িয়েছে রেল ধর্মঘট, পুরকর্মী, সাফাইকর্মীদের কর্মবিরতি।

মাঠের ভেতরেও ফ্রান্সের অবস্থা খুব একটা ভাল নয়। সেক্স–টেপ কাণ্ডে জড়িয়ে পড়ায় করিম বেনজামাকে ইউরোর দল থেকে বাদ দিয়েছিলেন কোচ দিদিয়ের দেশম। ক’‌দিন আগেই তাকে ‌‘‌বর্ণবিদ্বেষী’‌ তকমা দিয়েছেন বেনজামা।

বেনজামা ছাড়াও, চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্সের অন্যতম স্তম্ভ রিয়াল তারকা রাফায়েল ভারানে। সে কারণেই চাপে পড়েছেন কোচ। তবে দলে গ্রিজম্যান, পগবা, জিরুর বা মার্শালের মতো ফরোয়ার্ড থাকার পাশাপাশি অতীত ঠিকই ভরসা যােগাচ্ছে ফরাসিদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে শ্রদ্ধা

জুলাই ২৫, ২০২৬

ভারতে তরুণ প্রজন্মের আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে

জুলাই ২৫, ২০২৬

৮ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো

জুলাই ২৫, ২০২৬

বাংলাদেশকে প্রযুক্তি উদ্ভাবনকারী দেশ করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT