চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর আগেই রিয়ালে পগবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের বিখ্যাত পত্রিকা লে’কিপে শুক্রবার প্রথম পাতায় শিরোনাম করেছে ‘চানট ডু ডার্ট’। সঙ্গে পল পগবার বিশাল একটি ছবি। ফরাসি ভাষার শিরোনামের বাংলা করলে দাঁড়ায় ‘বিচ্ছেদের সুর’। মানে পগবার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা আবারও টেবিলে ফিরে এসেছে।

ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে পগবা। গোড়ালির চোট কাটিয়ে মাঠে ফেরার কাছাকাছি আছেন। শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে হলে পগবাকে খুবই দরকার ম্যানইউ কোচ ওলে গানা সোলশেয়ারের।

পগবার মাঠে ফেরা ম্যানইউ’র মতো রিয়াল মাদ্রিদের জন্যও অনেকটা আনন্দের। কারণ এই সুযোগে তার ফর্ম পরখ করে নিতে পারবে স্প্যানিশ জায়ান্টরা। লে’কিপের দাবি, ইংল্যান্ড ছাড়তে এখনো ‘বদ্ধপরিকর’ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার, যার সমস্ত সম্ভাবনা পরের গ্রীষ্মেই এবং তার পছন্দের গন্তব্য হিসাবে রয়ে গেছে বার্নাব্যুই।

Banglabid

গত গ্রীষ্মের দলবদলের বাজারে ব্যর্থ হলেও আশা ছাড়েননি পগবা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যানইউ’র জন্য বিপদও বাড়ছে। ওল্ড ট্রাফোর্ডে দ্রুতই চুক্তির আয়ু শেষ হয়ে আসছে জুভেন্টাসের সাবেক তারকার। দলবদল ইস্যুতে পগবার চুক্তির মেয়াদকাল ফুরিয়ে আসা ম্যানইউর জন্য বিপরীত কাজ করবে।

নতুন চুক্তি না হলে সবমিলিয়ে ১২ মাস সময় আছে পগবা-ম্যানইউ’র হাতে। লে’কিপে বলছে, ইউনাইটেড ২০২০ সালেই পগবাকে বিক্রি করার জন্য আরও বেশি তাড়াহুড়ো করবে বলে আশা করা যেতে পারে। তাকে ২০২১ সালে ফ্রি-ট্রান্সফারে ছেড়ে দেয়া এড়াতে এটা করবে দলটি। নয়ত রেড ডেভিলদের বর্তমান প্রত্যাশিত মূল্য ১৫০ মিলিয়ন ইউরোর চেয়ে কম দামে আলোচনা করতে বাধ্য হতে হবে।

ফরাসি পত্রিকাটির দাবি, সবদিক বিবেচনায় পগবার ইস্যুটা ২০২০ ইউরোর আগেই সম্পন্ন হতে পারে। ওই টুর্নামেন্টে তার পারফরম্যান্স এবং নতুনভাবে কোনো ইনজুরি হলে অনেক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০পগবাপল পগবাম্যানইউরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিসে হবে সৃজিত-মিথিলার হানিমুন

পরবর্তী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বদনাম হচ্ছে সরকারের

পরবর্তী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বদনাম হচ্ছে সরকারের

বলিউড বক্স অফিসে কমেডির জয়!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT