আন্তর্জাতিক

ঘটনাস্থলের পাশে সারি সারি হলুদ প্লাষ্টিকের ব্যাগ

উড়োজাহাজ

দুর্ঘটনার কবলে পড়া ইউএস বাংলার ওই উড়োজাহাজে থাকা যাত্রীদের অনেকের মৃতদেহের ছবি প্রকাশ করতে শুরু করেছে নেপালী গণমাধ্যম। নেপালের সেনাবাহিনী সদস্যরা হলুদ প্লাষ্টিকের ব্যাগে করে মৃতদেহগুলো উদ্ধার করে ঘটনাস্থলের পাশে রাখতে শুরু করেছে।

আশঙ্কা করা হচ্ছে উড়োজাহাজের ৭১ যাত্রী ও ক্রুয়ের মধ্যে ৫০ জনের বেশি ঘটনাস্থলে নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে ২৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পরে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সুরেশ আচার্য।

আহত ১৭ জনকে উদ্ধার করে কাঠমান্ডু হাসপাতালে নেওয়া হয়েছে

নেপালের ত্রিভূবন এয়ারপোর্টে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় উড়োজাহাজটি। এসময় এয়ারপোর্ট কর্মীরা উড়োজাহাজে ধোঁয়া দেখতে পান। পরে ওই এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এয়ারপোর্টের উদ্ধারকর্মী ও নেপালের সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নেয়।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…