বাংলাদেশ

ইউএস বাংলার পাইলট ক্যাপ্টেন আবিদ আহত অবস্থায় উদ্ধার

পাইলট

নেপালের ত্রিভূবন এয়ারপোর্টের কাছে দুর্ঘটনার শিকার ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন আবিদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি ছিটকে পড়ায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  ৭৮ জন ধারণক্ষমতার উড়োজাহাজটিতে ৬৭ জন আরোহী ছিল বলে জানা গেছে।

সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।

যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়:পাইলট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…