চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড ক্রিকেট দলে ‘ফুটবল’ নিষেধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রীতিমত আইন করে ক্রিকেটারদের জন্য ফুটবল খেলা নিষিদ্ধ করে দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেরদিন ওপেনার ররি বার্নস চোটে পড়ায় আইনটি করল তারা।

গোড়ালিতে চোট পেয়েছেন বার্নস। চোট গুরুতর হওয়ায় প্রোটিয়া সফরে বাকি ম্যাচগুলোতে এ ওপেনারকে পাচ্ছে না ইংল্যান্ড।

ফুটবল খেলতে গিয়ে ইংলিশ ক্রিকেটারদের চোটে পড়ার খতিয়ানটা বেশ লম্বা। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে গা গরমের সময় ফুটবলে লাথি মারতে গিয়ে চোট পেয়েছিলেন উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। বার্নসের চোটের আগেরদিন ব্যথা পেয়েছিলেন অলি পোপেও। তরুণ এ অলরাউন্ডারের কপাল ভালো, চোট গুরুতর না হওয়ায় কেপটাউন টেস্টে খেলতে পারছেন।

Banglabid

চার ম্যাচের সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে ১-০তে পিছিয়ে ইংল্যান্ড। এমন সময়ে কেবলমাত্র ফুটবলের কারণে চোটে পড়া ক্রিকেটারদের তালিকা লম্বা হওয়ায় বিরক্তি লুকাতে পারেননি ইসিবি ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস। কাউন্টি দল ওয়ারউইকশায়ারের পরিচালক থাকার সময় দলটিতে ফুটবল নিষিদ্ধ করেছিলেন তিনি। প্রস্তাব ছিল সমস্ত কাউন্টি ক্রিকেটেই নিষিদ্ধ করা হোক ফুটবল! বোর্ডের দায়িত্ব পেয়েই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নিষিদ্ধ করতে চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে প্রচলিত খেলাটি।

সাউথ আফ্রিকা সিরিজে চোটে পড়ে দিন দিন খেলোয়াড় কমছে ইংল্যান্ড দলে। বার্নসের বিকল্প খুঁজতে বেশ ঘাম ঝরাতে হচ্ছে নির্বাচকদের। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার জফরা আর্চার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেট দলইসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT