চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে হামে আক্রান্ত হওয়ার ঝুকিঁতে প্রতি দশ জনে একজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
শিশুর হামে আক্রান্ত হওয়ার লক্ষণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে স্কুলগামী শিশুদের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে একজনের বেশি শিশু হামের ঝুঁকিতে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। এর কারণ হিসেবে শিশুদের ভ্যাকসিন প্রদান করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০ জনের মধ্যে নয়জনের হাম হতে পারে যদি তারা ভ্যাকসিন না নিয়ে থাকে অথবা হাম হয়েছে এমন কারো সংস্পর্শে আসে।

পাশাপাশি হামের ফলে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে,যেমন নিউমোনিয়া এবং মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে যা কখনো কখনো মারাত্মক আকার ধারণ করতে পারে। ভ্যাকসিন গ্রহণ করলে এ ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা।

হামের জন্য অনুমোদিত ভ্যাকসিন এমএমআর এর দুটি ডোজ হাম, মাম্পস এবং রুবেলা থেকে পাঁচ বছর বয়সী শিশুদের রক্ষা করতে সহায়তা করে। এক গবেষণা বলা হয়েছে, এমএমআর ভ্যাকসিনের দুটি ডোজ হাম এবং রুবেলার বিরুদ্ধে ৯৯% সুরক্ষা দেয় এবং মাম্পসের বিরুদ্ধে প্রায় ৮৮% সুরক্ষা দেয়।

এছাড়া হাম অত্যন্ত সংক্রামক, করোনার চেয়েও বেশি গুরুতর অসুস্থতার কারণ হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যখন জনসংখ্যার একটি বৃহৎ অংশ ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে নিজেদের সুরক্ষিত করে ফেলে তখন রোগটি মানুষের মধ্যে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।

কিন্তু করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ডে সময়মতো এই ভ্যাকসিন গ্রহণকারী শিশুদের সংখ্যা কমে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কিছু বাবা-মা হয়তো বুঝতে পারেননি যে ডাক্তাররা এখনও অ্যাপয়েন্টমেন্টের শিডিউল দিচ্ছেন অথবা তারা হয়তো ন্যাশনাল হেলথের জন্য বাড়তি ঝামেলা সৃষ্টি করতে চায় না।

ইংল্যান্ডে বর্তমানে  দুই বছর বয়সী শিশুদের এমএমআর ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগের হার এখন ৯০% এর নিচে নেমে এসেছে। এর ফলস্বরূপ পাচঁ বছরের কম বয়সী ১০ জনের মধ্যে একজন শিশু হাম থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত নয় এবং এতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইংল্যান্ডের পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে, ৯৩.৭% একটি ডোজ এবং ৮৫.৫% দুটি ডোজ গ্রহণ করেছে।

২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল, যুক্তরাজ্য হাম নির্মূল করেছে কিন্তু ভ্যাকসিন প্রদান না করলে আবারও হাম ছড়িয়ে পড়তে পারে।

ট্যাগ: ইংল্যান্ডহাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বামী আমাকে তার বন্ধুর কাছে বিক্রি করতে চেয়েছিল: কারিশমা

পরবর্তী

১৫ ফেব্রুয়া‌রি থেকে ১৭ মার্চ বইমেলা করার প্রস্তাব

পরবর্তী

১৫ ফেব্রুয়া‌রি থেকে ১৭ মার্চ বইমেলা করার প্রস্তাব

অন্তঃসত্ত্বা সাংবাদিককে দেশে ফেরার জন্য অনুরোধ জানানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তঃসত্ত্বা সাংবাদিককে দেশে ফেরার আহ্বান নিউজিল্যান্ডের

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT