চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে রেকর্ড গড়তে দিলো না পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ষষ্ঠ ওভারে মোহাম্মদ আমিরের বলে স্লিপে ১০ রান করা জো রুটের ক্যাচটা হাতে জমাতে পারলেন না বাবর আজম। জস বাটলারের সঙ্গে ১৩০ রানের জুটিতে সেই রুটই এক পর্যায়ে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিলেন পাকিস্তানকে। রুট-বাটলারের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ভাঙার প্রস্তুতি সারছিল ইংল্যান্ড! শেষঅবধি সেটি ঠেকিয়ে ১৪ রানের জয় তুলেছে সরফরাজের দল।

জিততে বিশ্বরেকর্ড করতে হত ইংল্যান্ডকে। অনেক কাছে গিয়েও সেটি রেকর্ড আর গড়া হয়নি ইংলিশদের। পাকিস্তানের দেয়া ৩৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ৩৩৪ রানে থেমে গেছে এবারের বিশ্বকাপ স্বাগতিকদের ইনিংস। প্রথম ম্যাচে ১০৫ রানে অলআউট হওয়া পাকিস্তানিরা দ্বিতীয় ম্যাচে জয় তুলে দারুণভাবে ঘুরে দাঁড়াল।

তাতে অক্ষত থেকে গেল আয়ারল্যান্ডের রেকর্ড। ২০১১ আসরে ইংল্যান্ডের বিপক্ষে আইরিশদের ছোঁয়া ৩২৯ রানই এখন পর্যন্ত বিশ্বকাপে রানতাড়ার সর্বোচ্চ ইনিংস।

Banglabid

পাকিস্তানের যা সংগ্রহ তাতে অন্য কোন দল হলে হয়তো চিন্তাতেই কাবু হয়ে যেত। যতই ব্যাটিং সহায়ক উইকেট হোক, ৩৪৯ করা তো আর মুখের কথা নয়। তবে দলটা ইংল্যান্ড, যারা শেষ চার বছরে ওয়ানডে ক্রিকেটের সংজ্ঞাটাই বলে দিয়েছে! বিশ্বকাপে নামার আগে এই ইংল্যান্ডকেই ৩৪০ আর ৩৫৮ রানের বিশাল লক্ষ্য দিয়েও মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানিদের।

কেবল সেই সিরিজই নয়, ইংলিশদের জন্য প্রেরণা ছিল ট্রেন্টব্রিজের উইকেট। এই মাঠে দুবার ওয়ানডের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছে ইংলিশরা। প্রথমটি ২০১৬ সালে, পাকিস্তানের বিপক্ষেই। সেবার মাত্র ৩ উইকেটে ৪৪৪ রানের বিশাল সংগ্রহ তুলেছিল ইয়ন মরগানের দল। দুবছর বাদে অস্ট্রেলিয়ান বোলারদের ছাতু বানিয়ে গত বছর ৬ উইকেটে ৪৮১ রান তুলে ওয়ানডে ক্রিকেটের সেরা ইনিংসটি আরো একবার নিজেদের করে নিয়েছে দলটি।

এমন উইকেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের শুরু অবশ্য ধাক্কা খেয়ে। শাদাব খানের করা তৃতীয় ওভারের প্রথম বলে সুইপ করতে গিয়ে ৮ রানে এলবিডব্লিউয়ে কাঁটা পড়েন মারকুটে ওপেনার জেসন রয়।

Reneta

তিনে নামা জো রুটকে নিয়ে বলের চেয়ে এগিয়ে থেকে ৪৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন জনি বেয়ারস্টো। সেই জুটি বড় হওয়ার আগেই আঘাত হানেন ওহাব রিয়াজ। নবম ওভারে পাকিস্তানি পেসারের লাফিয়ে ওঠা বলে খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের হাতে ধরা পড়েন বেয়ারস্টো ( ৩২)।

পরে দ্রুত আরও দুই উইকেট হারায় ইংলিশরা। জো রুটকে অন্যপ্রান্তে রেখে মোহাম্মদ হাফিজের বলে বোল্ড হন অধিনায়ক মরগান (৯)। কিছুক্ষণ বাদে শোয়েব মালিকের বলে কট-বিহাইন্ডের শিকার বেন স্টোকস (১৩)। ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন কাঁপছে ইংল্যান্ড।

কিছুপরই খেলায় ফেরে ইংল্যান্ড। জস বাটলারকে সঙ্গী করে এরপর ক্রমেই ম্যাচটাকে হাতের মুঠোতে পুরতে থাকেন রুট। জীবন পাওয়ার পর কিছুটা আস্তে এগোলেও পরে হয়ে ওঠেন মারমুখি। ৪৭ বলে প্রথম ফিফটি ছোঁয়া রুট পরের ৫০ করেছেন মাত্র ৪০ বলে। ৯৭ বলে রুটের করা শতকটি তার ক্যারিয়ারের ১৫ ও এই বিশ্বকাপের প্রথম।

শতকের পরই শেষ রুটের লড়াকু ইনিংস। শাদাব খানকে কাট করতে গিয়ে স্লিপে হাফিজের হাতে ধরা পড়েন ১০৪ বলে ১০৭ রানের ইনিংস খেলে। ফেরার আগে ১০ চারের সঙ্গে একটি ছক্কার মার ছিল ইনিংসে।

ইংলিশদের পরের দায়িত্বটুকু কাঁধে তুলে নেন বাটলার। রুটকে সঙ্গ দিয়ে পঞ্চম উইকেটে তুলেছেন ১৩০ রান, পরে ৭৪ বলে তুলে নেন নিজের নবম শতকও। শতক পাওয়ার পরের বলেই আমিরের অফকাটারে স্লিপে ধরা পড়েন ওহাব রিয়াজের হাতে।

বাটলার ফেরার পর মূলত ম্যাচটা ঝুঁকে পড়ে পাকিস্তানের দিকে। মঈন আলি চোখ রাঙাচ্ছিলেন। তাকে ফখর জামানের ক্যাচ বানিয়ে শেষ বাধাও উপরে ফেলেন ওয়াহাব। ক্রিস ওকস ও আদিল রশিদরা শেষদিকে কিছু করতে না পারায় জয়ের খুব কাছে থামে ইংলিশদের ইনিংস।

৮২ রান দিলেও ৩ উইকেট নিয়ে কাজের কাজটা করেছেন বিশ্বকাপ দলে ঢুকে সমালোচনায় পড়া ওয়াহাব রিয়াজ। দুটি করে উইকেট নিয়েছেন শাদাব খান ও মোহাম্মদ আমির। একটি করে উইকেট শিকার ম্যাচসেরা হাফিজ ও শোয়েব মালিকের!

এর আগে প্রথমে ব্যাট করে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ৮ উইকেটে ৩৪৮ রানের বিশাল রানের পুঁজি গড়ে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০৫ রানে অলআউট হওয়ার পর চারিদিক থেকে সমালোচনার ঝড়ে বেশ কাবু হয়েছিলেন পাকিস্তানিরা। ঘুরে দাঁড়ানোর জন্য ট্রেন্টব্রিজকে বেছে নেন মোহাম্মদ হাফিজ-বাবর আজমরা।

ঘুরে দাঁড়ানোর জন্য ব্যাটিং সহায়ক উইকেটে দারুণ করেছেন তারা। কোনো সেঞ্চুরি পাননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। তবে তিন ফিফটি ও সবার মিলে মিশে ব্যাটিংয়ে রান পাহাড় দাঁড় করিয়ে ফেলে দলটি।

৬২ বলে সর্বোচ্চ ৮৪ করেন মোহাম্মদ হাফিজ। তার আগে ৬৩ করে আউট হন বাবর আজম। ভুঁড়ি নিয়ে খোটা শোনা অধিনায়ক সরফরাজ এদিন সাজঘরে ফিরেছেন ৪৪ বলে ৫৫ রানে।

ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও মঈন আলি। বাকি ২ উইকেট গেছে মার্ক উডের পকেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT