চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপুটে জয়, দ্বিতীয় ম্যাচেও ব্যতিক্রম হল না। আয়ারল্যান্ডে এক ম্যাচে হাতে রেখেই তাতে তিন টি-টুয়েন্টির সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের দল। প্রথম টি-টুয়েন্টিতেও জয়ের ব্যবধান ছিল চার উইকেটেই।

এটি টিম টাইগ্রেসের প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ জয়। কিছুদিন আগে তারা এশিয়া কাপের শিরোপা জিতে ফিরেছে। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই বহুজাতিক কোনো আসরে প্রথম শিরোপা।

শেষ ওভারে ৬ রান দরকার হয় বাংলাদেশের। রিচার্ডসনের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে উৎসবে মাতান সানজিদা।

ডাবলিনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে ৫ বল আর ৪ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে লাল-সবুজের মেয়েরা।

স্বাগতিকরা লড়াইয়ের পুঁজি পায় জয়েসের ৬০ রানের ইনিংসে। বাকিদের মধ্যে আর দুজন কেবল দুঅঙ্ক ছুঁতে পেরেছেন।

Reneta

প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়া জাহানারা আলম এদিও দুর্দান্ত ছিলেন, ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট দখলে তার। সমান ওভারে ১৮ রানে ২ উইকেট নাহিদা আক্তারের। রুমানা ও ফাহিমার ঝুলিতে গেছে একটি করে উইকেট।

লক্ষ্যে নেমে শুরুতে আয়েশা রহমানকে (৭) হারালেও শামিমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। দুজনে ৭৫ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের দিকে হেলে দেন।

শামিমা ৯ চারে ৪৯ বলে ৫১ করলে ভাঙে জুটি। ৩ চার ও এক ছক্কায় ৩৪ বলে ৩৬ করে ফেরেন ফারজানা।

পরে নিগার ৫, রুমানা ২, ফাহিমা ২ রানে ফিরলেও ম্যাচ শেষ করে আসেন এক ছয়ে ৯ বলে ১১ রানে অপরাজিত থাকা সানজিদা ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে প্রাণ গেল আরও ১৩ শিশুর

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT