চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডকে গুড়িয়ে পাকিস্তানের রেকর্ড জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

আয়ারল্যান্ডকে গুড়িয়ে দিয়ে রেকর্ড জয় পেয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ২৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আজহার আলীর দল। রানের হিসেবে পাকিস্তানের সবচেয়ে বড় এবং ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি সপ্তম বড় জয়।

শারজিল খানের বিস্ফােরক সেঞ্চুরিতে পাকিস্তানের করা ৩৩৭ রানের জবাবে আয়ারল্যান্ড অলআউট হয় মাত্র ৮২ রানে! এ জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ৫ দশমিক ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৫ উইকেট। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। ইমাদের ৫ উইকেট ছাড়া উমর গুল ২৩ রানে ৩ উইকেট নেন। চার ওভার বল করে ৭ রান দিয়ে মোহাম্মদ আমির নেন এক উইকেট। অপর উইকেটটি পেয়েছেন মোহাম্মদ নাওয়াজ।

Banglabid

বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় আয়ারল্যান্ড। মোহাম্মদ আমিরের বলে বোল্ড পল স্টারলিং। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে ২৩.৪ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় আইরিশরা।

এর আগে আবহাওয়ার সমস্যা কারণে ৫০ ওভারের ম্যাচের পুরোটা খেলতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। মাঠে গড়িয়েছে ৪৭ ওভার। এতেই সফরকারীদের স্কোরশিটে তিনশোর্ধ্ব রান জমা করেন শারজিল-মালিকরা।

যদিও টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মাত্র ১৭ রানের মাথায় অধিনায়ক আজহার আলীকে (১) হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। তাকে সাজঘরে ফিরিয়েছেন ম্যাকক্যাথে। দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তান ফিরে পায় স্বস্তি।

Reneta

৯০ রানের পার্টনারশিপ গড়েন শারজিল খান ও মোহাম্মদ হাফিজ। এই জুটিতে আঘাত হানেন চেইজ। তুলে নেন ৩৭ রান করা হাফিজের উইকেটটি। তৃতীয় উইকেটে বাবর আজমকে নিয়ে ৯৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন শারজিল। ব্যক্তিগত ২৯ রানে ম্যাকক্যাথের শিকার হন বারব (২৯)।

শারজিল খান সেঞ্চুরি করে ম্যাকক্যাথের ধরাশায়ী হয়েছেন। বিদায়ের আগে ৮৬ বলে ১৯টি চার ও ৯টি ছক্কায় ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শারজিল। শেষ দিকে দ্রুত রান তোলেন শোয়েব মালিক ও মোহাম্মদ নওয়াজ। দুজনেই ফিফটি করেছেন। ব্যক্তিগত ৫৩ রানে ম্যাকক্যাথের কাছে নওয়াজ হার মানলেও মালিক অপরাজিত ছিলেন ৫৭ রানে।

১০ ওভারে ৬২ রান খরচায় ৪ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সেরা বোলার ম্যাকক্যাথে। একটি করে উইকেট নিয়েছেন টেইজ ও মারটাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT