চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি ৬ জুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ৩০, মে ২০১৬
রাজনীতি
A A

রিমান্ড সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে শুনানি থাকায় রাষ্ট্রদ্রোহসহ তিনটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি হয়নি। শুনানির নতুন তারিখ নির্ধারণ হয়েছে ৬ জুন।

সোমবার সকালে তাকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালতে তোলা হয়। আদালতে গুলশান থানায় দায়ের একটি রাষ্ট্রদ্রোহের মামলা ও দুইটি নাশকতাসহ তিন মামলায় মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আদালতে তোলার কিছুক্ষণের মধ্যেই রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।

এর আগে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাতদিনের রিমান্ডে ছিলেন আসলাম। গত ২৪ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

Banglabid

ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দিল্লিতে গোপন বৈঠকে মিলিত হওয়ার অভিযোগে গত ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গত ২৬ মে সন্ধ্যায় ডিবি ইন্সপেক্টর গোলাম রব্বানী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের অনুমোদন দেয় সরকার।

ইসরাইলী লিকুদ পার্টির নেতা এবং সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেখা হয়েছিল ভারতে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ হলে গণমাধ্যমে খবর আসে গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করেছেন আসলাম চৌধুরী।

Reneta

ওই বৈঠকটি ছিল সরকার উৎখাতের ষড়যন্ত্র, এমন অভিযোগে তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করে ডিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসলাম চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT