চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসককে তাদের কার্যালয় ছাড়তে হচ্ছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
আইন ও সালিশ কেন্দ্র কার্যালয়

রাজধানীর লালমাটিয়ায় থাকা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর কার্যালয় ছাড়তে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশের ওপর তিন মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।

এ আদেশের ফলে আসককে আপাতত তাদের কার্যালয় ছাড়তে হচ্ছে না বলে জানান রিট সংশ্লিষ্ট আইনজীবীরা।

কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে আসকের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়।

Banglabid

হাইকোর্ট তার রুলে, রাজউকের ভ্রাম্যমাণ আদালত কার্ত্তিক আসককে দুই লাখ টাকা জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ আদালতের আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তার সাথে ছিলেন আইনজীবী আসাদুজ্জামান, শাহিনুজ্জামান, জামিউল হক ফয়সাল ও রুনা রোহানি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ১৪ নভেম্বর অভিযান চালিয়ে রাজউকের ভ্রাম্যমাণ আদালত আসককে দুই লাখ টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

Reneta

পরদিন ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলন করে আসক। ওই সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, ‘বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আসক কার্যালয় ভবন মালিকের নকশাবহির্ভূত গ্যারেজের অংশে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার আসক কার্যালয়ে এসে আবাসিক এলাকায় অফিস পরিচালনার কারণ জানতে চান। আসকের পক্ষ থেকে সব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয় এবং জানানো হয়, ভাড়াটিয়া হিসেবে সব শর্ত মেনেই আসক অফিস পরিচালনা করছে।

তিনি বলেন, সারাদেশে আসকের একটিই কার্যালয় এবং এখানে শুধু দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয়। আসক কোনো ধরনের আর্থিক কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না। বাংলাদেশ এনজিও ব্যুরোসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমোদন নিয়েই আসক দীর্ঘ ৩৩ বছর ধরে মানবাধিকার রক্ষায় কাজ করে আসছে।

সবকিছু জানানোর পরেও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩(ক) ধারা মতে, আসককে আগামী দুই মাসের মধ্যে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশনার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে আসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন ও সালিশ কেন্দ্রআইন ও সালিশ কেন্দ্র (আসক)
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালের বাজার স্থিতিশীল রাখতে ৩ মনিটরিং কমিটি

পরবর্তী

ব্যান্ড ফেস্টের মঞ্চে ৫ লাখ টাকা উপহার পেল ‘জলের গান’

পরবর্তী
২০১৯ সালের ব্যান্ড ফেস্টের ছবি

ব্যান্ড ফেস্টের মঞ্চে ৫ লাখ টাকা উপহার পেল ‘জলের গান’

মিম-রাজীবের মৃত্যুর মামলায় চালক ও হেলপারসহ ৩ জনের যাবজ্জীবন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT