চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশিয়ান সম্মেলনের খসড়া বিবৃতিতে বাদ পড়েছে রোহিঙ্গা ইস্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
আশিয়ান সম্মেলনের খসড়া বিবৃতে বাদ পড়েছে রোহিঙ্গা ইস্যু

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি পেশ করা হবে, সেখানে চলমান বিশ্বের অন্যতম মানবিক সংকট রোহিঙ্গাদের কথা বাদ দেয়া হয়েছে। রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর চলমান নিপীড়ন ও নির্যাতনকে জাতিসংঘ গণহত্যার টেক্সট বইয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে এবং বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গাদের উপর চলমান এই জাতিগত নিধন বন্ধ করার দাবি জানানো হয়েছে।

সোমবার ওই খসড়া বিবৃতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। যেখানে দাবি করা হয় যে খসড়া বিবৃতির একটি প্যারায় ভিয়েতনামে প্রাকৃতিক দুরোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মানবিক সহায়তা দেয়াসহ ফিলিপাইনের শহরগুলোতে ইসলামিক জঙ্গি দমনে অভিযান বিষয়ে বক্তব্য থাকলেও রোহিঙ্গাদের নিয়ে কোন বক্তব্য আসেনি। শুধু রাখাইনের জঙ্গি সমস্যার বিষয়টি একটি লাইনে এসেছে।

মিয়ানমারসহ আসিয়ানের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিবৃতির ওই খসড়া কপিটি তৈরি করেছে ফিলিপাইন। সোমবার এ নিয়ে দেশগুলোর প্রতিনিধিরা ম্যানিলাতে বৈঠক করেন। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর চলমান দেশটির সেনাবাহিনীর নির্মম গণহত্যার বিষয়ে বিস্তারিত বক্তব্য আসেনি সেখানে। ইতোমধ্যে যে বিষয়টিকে গুরুত্ব না দিতে বিশ্বনেতৃবৃন্দকে অনুরোধ করেছে দেশটির কার্যত নেত্রী অং সান সু চি।

তবে কিছু সদস্যদেশ বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালেশিয়া বিষয়টি নিয়ে ইতোমধ্যে কথা বলেছে। যাইহোক, সদস্যদেশের ব্যক্তিগত বিষয়াবলী নিয়ে হস্তক্ষেপ করা যাবে না- সংস্থার এমন নীতির কারণে সহজেই সামিট থেকে বাদ পড়েছে রোহিঙ্গা ইস্যু।

গত সেপ্টেম্বরে আশিয়ানের পক্ষ থেকে ফিলিপাইন রোহিঙ্গা ইস্যু নিয়ে বিবৃতি দিলে তা অস্বীকার করেছিলো মালেশিয়া। কারণ সেখানে রাখাইনে চলমান গণহত্যা বিষয়ে ভুল তথ্য দেয়া হয়েছিলো এবং ঘটনার শিকার হিসেবে রোহিঙ্গাদের চিহ্নিত করা হয়নি।

রোববার ম্যানিলায় পৌঁছে যে বক্তব্য সু চি দিয়েছেন সেখানেও তিনি সুকৌশলে রোহিঙ্গাদের বিষয়টি এড়িয়ে গিয়েছেন। ১৯৯৯ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলন করার সময় তিনি তেমনভাবে সহযোগিতা পাননি উল্লেখ করে তিনি আসিয়ানের মূলনীতির সমালোচনা করেন।

Reneta

দি নেশন পত্রিকায় প্রকাশিত তার এক মন্তব্য কলামে তিনি আসিয়ানের হস্তক্ষেপ না করার নীতির সমালোচনা করে লেখেন, ‘সহযোগিতা না করার জন্য এই নীতি একটি অজুহাত মাত্র। বর্তমান এই সময়ে অন্যদেশের বিষয়সমূহ আপনি অগ্রাহ্য করতে পারবেন না।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফিলিপাইন প্রতিনিধি উইলনর পাপা এএনসি সংবাদকে বলেছেন, আসিয়ান নেতারা সন্ত্রাসবাদ ও শান্তি এবং নিরাপত্তার বিষয়ে কথা বলবেন। সেখানে উপস্থিত বড় বড় নেতারা হয়তো ইনিয়ে বিনিয়ে কিছুই বলবেন না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিআসিয়ানআসিয়ান সম্মেলনমিয়ানমারের রোহিঙ্গারোহিঙ্গারোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT