চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আকসায় ইসরায়েলের ‘অনধিকার নিয়ন্ত্রণে’ অগ্নিগর্ভ ফিলিস্তিন

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
২:৪১ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
আল-আকসা

শুক্রবার ফিলিস্তিনি হামলায় তিন ইসরায়েলি নিহত হয়

দুই ইসরায়েলি পুলিশ নিহতের ঘটনায় গত সপ্তাহে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণ বন্ধ করা দেয়ার পর থেকে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব বেড়েই চলেছে।

এর ধারাবাহিকতায় রামাল্লাহর ওয়েস্ট ব্যাংক ও হালামিশ এলাকায় ইসরায়েলি বসতিতে শনিবার ছুরি নিয়ে চালানো হামলায় তিন ইসরায়েলি নিহত ও একজন আহত হয়েছে।

১৪ জুলাই পুলিশ হত্যার ঘটনায় পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হামলাকারী তিনজনকে প্রথমে ইসরায়েলি আরব বলা হলেও পরে নিশ্চিত করা হয় তারা ফিলিস্তিনি। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট এবং মুসলিমদের কাছে হারাম আল শরিফ নামে পরিচিত ওই স্থানটিতে হামলার পর কাছে থাকা আল-আকসা মসজিদ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ।

Banglabid

এর দু’দিন পর মসজিদ খুলে দিলেও ইসরায়েল কর্তৃপক্ষ নতুন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু করে মসজিদ ও এর আশপাশের এলাকায়। জায়গায় বসানো হয় মেটাল ডিটেক্টর। দশ উল্লেখযোগ্য ফিলিস্তিনি নেতাসহ বেশ কয়েকজন বড় বড় ফিলিস্তিনি ব্যক্তিত্বকেও আটক করা হয়।

অন্যদিকে মুসলিমদের মসজিদ প্রাঙ্গণের গেটের বাইরে নামায আদায় করতে বলা হয়। এরপরও মসজিদের ঢুকতে চাইলে কড়া তল্লাশি পেরিয়ে যেতে হচ্ছে তাদের।

আল-আকসা
ফিলিস্তিনিদের আল-আকসায় ঢুকতে বাধা দেয়া হচ্ছে, পেরোতে হচ্ছে কঠোর নিরাপত্তা স্তর

এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের আরোপিত অতিরিক্ত নিরাপত্তা বিষয়ক নিয়মকানুনের প্রতিবাদে ১৪ তারিখে শুরু হয় বিক্ষোভ। ফিলিস্তিনি মুসলিমরা মেটাল ডিটেক্টর পেরিয়ে মসজিদে ঢুকে নামায পড়তে অস্বীকৃতি জানিয়েছে। তাদের দাবি, মসজিদ প্রাঙ্গণ থেকে সব মেটাল ডিটেক্টর তুলে নিতে হবে।

Reneta

কিন্তু ইসরায়েলের কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি শিন বেত মেটাল ডিটেক্টরগুলো সরিয়ে নেয়ার পরামর্শ দিলেও স্থানীয় পুলিশ বলছে, এখনই সেগুলো সরানো যাবে না।

কেন নতুন করে এই দ্বন্দ্ব
যুগযুগ ধরে ইহুদি-মুসলিম সবাই জেরুজালেমের আল-আকসা মসজিদকে পবিত্র স্থান হিসেবে দেখে এসেছে। দু’পক্ষই একে নিজের বলে দাবি করে, আবার দু’দলেরই সেখানে অবাধ বিচরণ।

এতদিন ধরে চলে আসা নিয়মে আল-আকসার ওপর মুসলিমদের আধিপত্য ছিল বেশি। তারা সেখানে নিয়মিত নামায আদায় করতে পারতেন। অন্যদিকে ইহুদিরা সবসময় মসজিদ প্রাঙ্গণে যেতে পারলেও সেখানে প্রার্থনা করার সুযোগ ছিল না তাদের।

আল-আকসা
ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদের বাইরে নামায আদায় করছে

১৪ জুলাই ইসরায়েলি পুলিশের ওপর হওয়া হামলার ঘটনায় ১৯৬৯ সালের পর প্রথম মসজিদে জুমা’র নামায বাতিল করে মসজিদ বন্ধ করে দেয়া হয়। এবং দু’দিন পর মেটাল ডিটেক্টর বসিয়ে তারপর খুলে দেয়া হয় আবার।

এ ঘটনাকে পবিত্র স্থানটির ওপর ইসরায়েলের অনধিকার নিয়ন্ত্রণ আরোপ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। তার ফল হিসেবেই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামে তারা।

তবে ইসরায়েল এ ধরণের অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার ওই ইস্যুতে চলা বিক্ষোভ এবং ইসরায়েলি পুলিশ-ফিলিস্তিনি সংঘর্ষের শেষ সময়ে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। আল-জাজিরা জানায়, এ ঘটনায় হামলাকারীকে গুলি চালিয়ে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল পুলিশ।

বিক্ষোভের ফল হিসেবে নিরাপত্তা ব্যবস্থা শিথিল না করে শুক্রবারই নতুন আরেকটি নিয়ম আরোপ করা হয়েছে আল-আকসা এলাকায়। ইসরায়েল এক ঘোষণায় জানিয়েছে, পরবর্তী বিক্ষোভ সমাবেশগুলোকে সামনে রেখে ৫০ বছরের কম বয়সী কোনো মুসলিম পুরুষ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। তবে সব বয়সী নারীরা ঢুকতে পারবেন।

এ ঘোষণার পর ফিলিস্তিনিদের চলমান প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ইসরায়েলি বসতি স্থাপনকারী এক ব্যক্তি ও পুলিশের চালানো গুলিতে দু’জন এবং পরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আরেকজন – মোট তিন ফিলিস্তিনি নিহত হয়। সংঘর্ষ ও পুলিশের গুলিতে বিভিন্ন এলাকায় আহত হয় আরও দেড় শতাধিক।

আল-আকসা
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধের ঘোষণা
ওই ঘটনার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সঙ্গে তার দেশের সবরকম যোগাযোগ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার টেলিভিশনে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল আল-আকসা মসজিদ এলাকায় বসানো মেটাল ডিটেক্টরগুলো সরিয়ে নিয়ে আগের ভারসাম্যমূলক ব্যবস্থা ফিরিয়ে আনার আগ পর্যন্ত দু’পক্ষের মধ্যে সব ধরণের আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ থাকবে।

আল-জাজিরার ইসরায়েল প্রতিনিধি হ্যারি ফসেট বলেন, এটি মাহমুদ আব্বাসের পক্ষ থেকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কেননা, এই ঘোষণার অর্থ হলো ইসরায়েল-ফিলিস্তিন পারস্পরিক নিরাপত্তা সমঝোতার অবসান। এবং এটাই বেশিরভাগ ফিলিস্তিনির কাঙ্ক্ষিত।

আন্তর্জাতিক মহলের উৎকণ্ঠা
আল-আকসা ইস্যুতে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে আন্তর্জাতিক মহল উৎকণ্ঠা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও লেবানন ভূখণ্ডের দায়িত্বে থাকা ইসরায়েল ও জর্ডানের প্রতি পরিস্থিতি শান্ত করে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছে।

আল-আকসা
ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি পুলিশের হামলা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশে যে কোনো রকম বাধাই অগ্রহণযোগ্য। ‘আল-কুদ্‌স (জেরুজালেম) এবং আল-হারাম আল-শরীফের (আল-আকসা মসজিদ এলাকা) মুসলিম বৈশিষ্ট্য ও পবিত্রতা রক্ষা পুরো মুসলিম বিশ্বের জন্যই জরুরি,’ বলেন তিনি।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এক বিবৃতিতে মসজিদ বন্ধ করা ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তার এবং হোয়াইট হাউজের পক্ষ থেকে চলমান জটিলতা মিটিয়ে দ্রুত আগের ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

জর্ডানের পক্ষ থেকেও পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদি জানিয়েছেন, সঙ্কটের অবসান করে শান্তি পুনর্প্রতিষ্ঠার জন্য তার দেশ সর্বোচ্চ চেষ্টা করছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আকসাইসরায়েলফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT