চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে ১৪ দলের সংলাপে বিএনপি সন্তুষ্ট নয় মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে সংলাপ শেষে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এরআগে প্রায় পৌনে ৩ ঘণ্টার সংলাপ শেষে গণভবন ত্যাগ করেন ড. কামাল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

Banglabid

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে ফখরুর ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে পরে আলোচনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।’

সংলাপে অংশ নেয়া আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্যাহ বলেন, ৭ দফা দাবি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে একদিনেই তো বরফ গলে না।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাদের বলেছেন, যখন চান আলোচনায় আবারও বসা যাবে। একটি সুন্দর সমাধানে আসার জন্য আলোচনা চালিয়ে যেতে হবে।’

Reneta

১৪ দলের সমন্বয়ক মো. নাসিম বলেন, আমরা সন্তোষজনক আলোচনা করেছি। আলোচনা আরো চালাতে হবে।

দিলিপ বড়ুয়া বলেছেন, আলোচনা হয়েছে। আরো হতে হবে।

খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে ১৪ দলের সঙ্গে এ সংলাপ শুরু হয় সন্ধ্যা ৭টার দিকে। যদিও সংলাপের জন্য দুই ঘণ্টা নির্ধারিত ছিল। কিন্তু ৯টার পর নৈশভোজের জন্য সংলাপে বিরতি দেওয়া হয়।

নৈশভোজের পর তা আবারো শুরু হয়। পরে তা প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলে। এ সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ড. কামাল হোসেন দুইপক্ষে নেতৃত্ব দেন।

এরআগে বৃহস্পতিবার সংলাপের জন্য নির্ধারিত সময় ৭টার কিছু আগ থেকেই ঐক্যফ্রন্ট নেতারা গণভবনে আসতে শুরু করেন।

সন্ধ্যা ৭টার কিছুপর সংলাপ শুরু হলে, সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেসময় তিনি বলেন, তার সরকারের প্রায় দশ বছর মেয়াদে দেশের সার্বিক উন্নয়নকে মূল্যায়ন করার ভার ঐক্যফ্রন্টের নেতাদের ওপর ছেড়ে দিয়ে বলেছেন, দেশের মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে।

সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ জনের প্রতিনিধি দল অংশ নেন। আর ড. কামাল হোসেনের নেতৃত্বে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের ২০ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টফখরুলসংলাপসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোচনা ভালো হয়েছে: ড. কামাল

পরবর্তী

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি: কাদের

পরবর্তী

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি: কাদের

বিশেষ কোনো সমাধান হয়নি, ৭ দফার আন্দোলন চলবে: ঐক্যফ্রন্ট

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT