চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্থিক কারণেই মেসিকে প্রয়োজন আর্জেন্টিনার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লডিও তাপিয়া বলেছেন, লিওনেল মেসিকে অবশ্যই জাতীয় দলের জন্য খেলতে হবে কারণ তার উপস্থিতি আর্থিকভাবে লাভজনক।

বিশ্বকাপ বিপর্যয়ের পর এখনো নিজের ভবিষ্যত পরিষ্কার করেননি মেসি। কিন্তু বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন, ‘এবার না হলে কখনোই’ না।

রেডিও মিত্রিকে দেয়া এক সাক্ষাতকারে এএফএ সভাপতি বলেছেন, ‘আবেগের বিচারে এই আঘাত তার জন্য খুব কঠিন হতে পারে, কিন্তু আর্জেন্টিনার তাকে প্রয়োজন। আর্থিক দৃষ্টিকোণ থেকে মেসি এএফএ’র জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

‘আমি মনে করি, মেসি খেলা চালিয়ে যাবেন। তিনি আর্জেন্টিনা জাতীয় দলকে অনেক ভালোবাসেন। তার উপর আমাদের অনেক আস্থাও রয়েছে,’-যোগ করেন তাপিয়া।

গত সপ্তাহেই মেসির সঙ্গে যোগাযোগ করেছেন তাপিয়া। আর্জেন্টিনা দলে ফিরতে মেসির কিছুদিন সময় দরকার বলে জানান তিনি, ‘আমাদের সম্পর্কটা দারুণ। পরিবারের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন মেসি। বিশ্বকাপের সব বিষয় নিয়ে আমরা এখনো কথা বলিনি। তাকে কিছুদিন একা থাকতে দিতে হবে।’

বিশ্বকাপের আগে মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি বলেছিলেন, আর্জেন্টিনা দলে পারফরম্যান্সের জন্য সমালোচনার সম্মুখীন তার ছেলে।

সেই প্রসঙ্গ টেনে তাপিয়া বলেন, ‘আমরা তাকে অন্যদের মত করেই দেখেছি। তবে তার মেরিটের জন্য তাকে কিছুটা জেনারেট করেছি। আমরা মনে করি তিনি সুপার হিরো। আসলে তিনিও মানুষ। বিশ্বের সেরা ফুটবলার, তবে সেই সঙ্গে একজন মানুষও। আমরা তাকে অনেক বেশি দায়িত্ব দিয়েছি, যা বুমেরাং হয়ে ফিরেছে।’

ট্যাগ: আর্জেন্টিনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভক্তি ও প্রেরণায় কবি রজনীকান্ত সেন

পরবর্তী

বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

পরবর্তী
বিজিবি

বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

রাজধানী‌তে যুবদলের বি‌ক্ষোভ মি‌ছিল

সর্বশেষ

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT