চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার কোপা জয়ের সম্ভাবনা দেখছেন না মেসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার গত দুই আসরেই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। কদিন পর বসতে যাওয়া টুর্নামেন্টের ২০১৯ আসরেরও অন্যতম হট-ফেভারিট আকাশী-নীল জার্সিধারীরা। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি যদিও নিজেদের শিরোপার দাবিদার ভাবছেন না।

আগামী ১৪ জুন থেকে ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার আসর। টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জেতার ব্যাপারে সংশয় রয়েছে খোদ মেসিরই!

২০১৫ এবং ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে দুবারই চিলির কাছে হেরে শিরোপা-স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের।

Banglabid

সবমিলিয়ে কোপার সর্বশেষ পাঁচ আসরের চারটিতেই ফাইনাল খেলে একবারও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সর্বশেষ ১৯৯৩ সালে শিরোপা উঁচিয়ে ধরে আকাশী-নীলরা।

বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসরে যাওয়ায় সাম্প্রতিক সময়ে অনেকটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মেসির আর্জেন্টিনা। টেক স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন দল-সম্ভাবনা নিয়ে নানা কথাই।

‘আমরা একই উত্তেজনা নিয়ে (কোপা আমেরিকা খেলতে) যাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আর্জেন্টিনা একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দলের অনেকেরই এটি প্রথমবার অফিসিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ। এই নয় যে আমরা ট্রফি জেতার জন্যই যাচ্ছি। আমরা অন্য দলগুলোর মতো (শিরোপা জেতার) দাবিদার নই।’

Reneta

বার্সেলোনার হয়ে গত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন লিওনেল মেসি। শেষদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ে বার্সা। অন্যদিকে কোপা ডেল রের ফাইনালেও হেরে যায় কাতালান ক্লাবটি। ফলে ব্যালন ডি’অরের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন মহাতারকা। কোপা আমেরিকার শিরোপা জিততে পারলে ফুটবলের ব্যক্তিগত সম্মানজনক অ্যাওয়ার্ড জয়ের দৌড়েও অনেকটাই এগিয়ে যাবেন কিং লিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা-২০১৯মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমিতে জোকোভিচ, হালেপের বিদায়

পরবর্তী

কার্ডিফ এসে সংবর্ধনা পেল বাংলাদেশ

পরবর্তী

কার্ডিফ এসে সংবর্ধনা পেল বাংলাদেশ

পিএসজি ছাড়লে একমাত্র বার্সেলোনাতেই ফিরবেন নেইমার

সর্বশেষ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT