চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি মেসিময় জয় বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আরেকটি লিওনেল মেসিময় জয় বার্সার। আর্জেন্টাইন মহাতারকা নিজে গোল করে, সতীর্থকে দিয়ে গোল করানোর রাতে শুরুতে পিছিয়ে পড়া বার্সা ৩-১ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে।

ন্যু ক্যাম্পে শনিবার রাতে ম্যাচের ২৪ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন অতিথি দলের রাউল ডে টমাস।

ঘুরে দাঁড়িয়ে ম্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় বার্সেলোনা। মেসির ফ্রি-কিকে বল পেয়ে এসময় হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার পিকে।

মধ্যবিরতির পর ফিরে ৫১ মিনিটে কাতালানদের এগিয়ে দেন মেসি। ডিফেন্ডার সেমেদোওকে নিজেদের বক্সে ফাউল করে বার্সাকে পেনাল্টি দেয় অতিথিরা। তা থেকে গোল করে এবারের লা লিগায় সর্বোচ্চ ২৬তম স্কোরের পাশে নাম লেখান মেসি।

এদিন প্রিয় সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে (৪৪২) বার্সা জার্সিতে ম্যাচ সংখ্যায় টপকে গেছেন মেসি (৪৪৩), সামনে কেবল জাভি হার্নান্দেজ (৫০৫)।

পরে ম্যাচের ৮২ মিনিটে ডেম্বেলের বাড়ানো বলে সুয়ারেজ গোল করলে বড় জয়ই নিশ্চিত হয় বার্সার। সুয়ারেজ এবারের লিগে নিজের ১৭তম গোলটি করেন।

এই জয়ে ২৭ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হল ৬৩। সমান ম্যাচে ৫৬ পয়েন্টে দুইয়ে অ্যাটলেটিকো। আর এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্টে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের ঝলমলে ফিফটি

পরবর্তী

বিএনপি-ঐক্যফ্রন্ট ছাড়াই শুরু ৭৮ উপজেলায় নির্বাচন

পরবর্তী
উপজেলা পরিষদ নির্বাচন-দ্বিতীয় ধাপ

বিএনপি-ঐক্যফ্রন্ট ছাড়াই শুরু ৭৮ উপজেলায় নির্বাচন

বাংলাদেশ অলআউট ২১১ রানে

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT