চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি অসহায় আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লেজেগোবরে ব্যাটিং। বোলিং তুলনামূলক ভালো। তবে যথেষ্ট নয়। ফিল্ডিংয়েও সেই পুরনো চেহারা। দ্বিতীয় টেস্টে এমন প্রদর্শনীতে শনিবার বাংলাদেশ শুধু ২১৫ রানে হারেনি, ০-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে আর নাকানিচুবানি খেয়ে প্রতিপক্ষের কাছে করেছে মাথা নিচু।

শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২২২ রান করেছিল। জবাবে বাংলাদেশ ১১০ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ মূলত নিজেদের কবর খুঁড়েছিল এই ইনিংসে। তৃতীয়দিন দুপুর গড়িয়ে বিকেল আসতে আসতে সেই কবরে সমাধিস্থ!

প্রথম ৪৫ রানে গিয়েছিল চার উইকেট। আর দ্বিতীয়দিন শেষ পাঁচ উইকেট পড়ে পাঁচ রানে। অর্থাৎ নয়জনে মিলে করেন ৫০ রান!

Banglabid

দ্বিতীয় ইনিংসেও প্রায় একই অবস্থা। প্রতিপক্ষ ২২৬ রানে অলআউট হয়। তাতে টার্গেট দাঁড়ায় ৩৩৯। ৭৮ রান তুলতে ফিরে যান তামিম (২), ইমরুল (১৭), মুমিনুল (৩৩) এবং লিটন (১২)।
মূর্তিকারিগর
এরপর রিয়াদকে নিয়ে মুশফিক জুটি গড়ার চেষ্টা করেন। অবশেষে সেই রিয়াদ (৬) ফেরেন দলীয় শতরানের মাথায়। দুজনে ২২টি রান যোগ করেন।

এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হতো। এই মাঠে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার নজির নেই। সব মিলিয়ে বাংলাদেশও কোনোদিন টেস্টে এত রান তাড়া করে জিততে পারেনি। এর আগে একবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২১৭ রান তাড়া করে জিতেছিল মুশফিকরা।

এমন অসম্ভবের পথে হাঁটতে গিয়ে অভিজ্ঞ মুশফিক চাপ কমাতে মরিয়া হয়ে ওঠেন। কয়েকবার রিভার্স-সুইপ করতে দেখা যায় তাকে! ইমরুলও তুলে-তুলে মারতে থাকেন। উড়িয়ে মারা যার খেলা সেই সাব্বির ফেরেন এক রানে। বাকিদের কথা না বলাই ভালো।

Reneta

অভিষিক্ত ২৪ বছর বয়সী স্পিনার আকিলা ধনঞ্জয়া দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন তিনটি। হেরাথ ফিরিয়েছেন চারজনকে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৬৫.৩ ওভারে ২২২
(মেন্ডিস ৬৫, ধনঞ্জয়া ১৯, গুনাথিলাকা ১৩, রোশেন ৫৬, দিলরুয়ান ৩১, আকিলা ২০; মিরাজ ০/৫৪, রাজ্জাক ৪/৬৩, তাইজুল ৪/৮৩, মোস্তাফিজ ২/১৭।)
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০
(তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১, মোস্তাফিজ ০; লাকমাল ১২-৪-২৫-২, দিলরুয়ান ১১.৪-৪-৩২-২, ধনঞ্জয়া ১০-২-২০-৩, হেরাথ ১২-১-৩১-০)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৭৫.৩ ওভারে ২২৬ (লিড ৩৩৮।)
(করুনারত্নে ৩২, চান্দিমাল ৩০, রোশেন ৭০*; মোস্তাফিজ ৩/৪৯, তাইজুল ৪/৭৬, ,মিরাজ ২/৩৭, রাজ্জাক ১/৬০। )
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৯.৩ ওভারে ১২৩
(তামিম ২, ইমরুল ১৭, মুমিনুল ৩৩, মুশফিক ২৫, লিটন ১২, রিয়াদ ৬, সাব্বির ১, মিরাজ ৭, রাজ্জাক ২, তাইজুল ৬, মোস্তাফিজ ৫*)
২১৫ রানে জয়ী শ্রীলঙ্কা।
ম্যান অব দ্য ম্যাচ: রোশেন সিলভা।
ম্যান অব দ্য সিরিজ: রোশেন সিলভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যা হওয়ার তাই হচ্ছে

পরবর্তী

ভেতরে খালেদা জিয়া, কারাফটকের বাইরের পরিস্থিতি ঠান্ডা

পরবর্তী
খালেদা জিয়া

ভেতরে খালেদা জিয়া, কারাফটকের বাইরের পরিস্থিতি ঠান্ডা

খালেদার কারাবরণ টার্নিং পয়েন্ট, জবাব ব্যালটে: মওদুদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT