চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিফুলের দারুণ শতকেও এড়ানো যায়নি হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দলের ব্যাটিং বিপর্যয়ের পর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন আরিফুল ইসলাম। স্রোতের বিপরীতে লড়াই করে করলেন দারুণ এক সেঞ্চুরি। কারোর কাছ থেকে যোগ্য সঙ্গ না পাওয়ায় বড় হয়নি দলীয় স্কোর। বিফলে গেছে আরিফুলের সুন্দর ইনিংস। টাইগার যুবারা পায়নি মাঠে জয়।

সোমবার কলিডজে হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণীর প্লে অফ ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪৯.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান ২১ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

২৩ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলের বিপদের সময় ক্রিজে এসে আরিফুল ওপেনার ইফতেখার হোসেনকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে চাপ সামলানোর চেষ্টা করেন।৩ চারের মারে ২৫ রান করে রান আউট হন ইফতেখার, ভেঙে যায় জুটি।

৮১ রানের মাথায় আউট হন ১৪ রান করা উইকেটরক্ষক ব্যাটার ফাহিম। এরপর ষষ্ঠ উইকেটে মেহরাবকে নিয়ে ৩৬ রানের জুটি গড়লেও বাকি ব্যাটাররা আসা-যাওয়ায় ব্যস্ত থাকেন। একাই লড়েন আরিফুল।

নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে আরিফুল তুলে নেন শতক। ৫ চার ও ৪ ছক্কায় ১১৯ বলে ১০০ রানের চমৎকার ইনিংস খেলে তিনি বাকিদের সঙ্গে নিজের তফাৎ বুঝিয়ে দেন।।পরের দিকের কোনো ব্যাটার হাল ধরতে না পারায় ১৭৫ রানে থামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাকিস্তানি বোলার মেহরান মুমতাজ ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। আওয়াইস আলিও পকেটে ভরেন ৩ উইকেট।

মুহাম্মাদ শেহজাদ ও হাসিবুলাহ খানের ৭৬ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় পাকিস্তান। নাইমুর রহমানের বলে ৩৬ রান করে শেহজাদ ফিরলে জুটি ভাঙে।

তিনে নামা ইরফান খানের সঙ্গে আরও ৬৪ রান যোগ করেন হাসিবুল্লাহ। ১০৭ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৭৯ রান করা হাসিবুল্লাহ বাংলাদেশ অধিনায়ক রাকিবুলের শিকারে পরিণত হন।

এরপর ২৪ রান করা ইরফানকে রান আউট করেন রাকিবুল। একইসঙ্গে তার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন প্রতিপক্ষের অধিনায়ক কাসিম আকরাম। ২২ রান করা আব্দুল ফাসেহ ২২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফেরেন।

আগামী ৩ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার বিপক্ষে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ।

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হয়ে গেল তাসনুভা তিশার গায়ে হলুদ

পরবর্তী

বুধবার বিকেলে আসছেন জেমি সিডন্স

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ জেমি সিডন্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার বিকেলে আসছেন জেমি সিডন্স

নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মার্কিন পতাকা উড়ছে, একজন ব্যক্তি ছাতা নিয়ে হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে বেড়েছে করোনায় সংক্রমণ-মৃত্যু, যুক্তরাষ্ট্রে বাড়ছে সঙ্কট

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT