চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরমীন মুসার ‘ভয় করছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
বিনোদন
A A

আরমীন মুসার নতুন গান ‘ভয় করছে’। গানটিতে সংগীত পরিচালনা করেছেন ভারতের স্বনামধন্য সংগীত পরিচালক ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। গানটি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে।

গানটির ধরণ অনুযায়ী মধ্যরাতের আবহে গানটির চিত্রায়ন হয়েছে বলে জানান নির্মাতা তানিম রহমান অংশু।

এ গানের মাধ্যমে তানিম রহমান অংশু ও আরমীন মুসা প্রথমবারের মতো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর মিউজিকের সাথে কাজ করলেন।

দৃশ্যচিত্রায়ন ও বিন্যাসের ক্ষেত্রে অংশু ভয়ের আবহ তুলে ধরতে অদ্ভুতুড়ে দৃশ্যের সমন্বয় করেছেন। গানটির সম্পূর্ণ চিত্রায়ন হয়েছে ঢাকায়।

এসভিএফ’র আসন্ন চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত প্যারানরমাল সাইকোলজি থ্রিলার ‘ভূত চতুর্দশী’ উপলক্ষেই ‘ভয় করছে’ মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভয়, রোমাঞ্চ এবং কামিং অব এইজ গল্পের সমন্বয়ে নির্মিত হচ্ছে ভূত চতুর্দশী। যেখানে বিশ বছর বয়সী চার তরুণের জীবনযাত্রার গল্প ফুটে উঠেছে যারা কলকাতার বোলপুরে একটি পরিত্যক্ত বাড়িতে যায় ডকুমেন্টারি শুটিং করতে।

এ সময় তাদের ওপর নেমে আসা অদ্ভুত ও ভয়ংকর সব ঘটনার কারণে মজা করতে গিয়ে রোড ট্রিপটি পরিণত হয় বিপজ্জনক হান্টিং- এর অভিজ্ঞতায়। সুপারন্যাচারাল ও প্যারানরমাল ঘটনার সময় মানুষের টিকে থাকার কাহিনি নিয়েই এ চলচ্চিত্রের গল্প। মৃত্যুরাতে মৃত্যু যখন বন্যপশুর মতো নিকটে ওৎ পেতে থাকে ভয়ংকর থাবা মারার জন্য, দর্শকদের এ অভিজ্ঞতাই দেয়া হবে চলচ্চিত্রটিতে।

Reneta

আগামী ১৭ মে ভারতে মুক্তি যাবে চলচ্চিত্রটি। আরমীন মুসার অসাধারণ পারফরমেন্স এবং তানিম রহমান অংশুর অসাধারণ সিনেম্যাটিক ট্রিটমেন্ট দর্শকদের রোমাঞ্চকর মুহূর্তের এক অভুতপূর্ব অভিজ্ঞতা দিবে।

ভয় করছে এখন দেখা যাবে হইচই’র অ্যাপ ও ওয়েবসাইট, জিপি মিউজিক, স্প্ল্যাশ, ভাইব, এসভিএফ মিউজিক এবং হইচইয়ের ইউটিউব পেজে।

আরমীন মুসার ‘ভয় করছে’:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরমীন মুসাএসভিএফতানিম রহমান অংশুলিড বিনোদনহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT