চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ভয়ঙ্কর মহামারীর শঙ্কা, তবুও অপ্রস্তুত বিশ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

সারা বিশ্ব এখন করোনা মহামারীতে বিপর্যস্ত। এরই মধ্যে আশঙ্কা করা হচ্ছে বিশ্বে আরো ভয়ংকর মহামারী আসতে পারে। কিন্তু তার জন্য প্রস্তুতি খুবই সামান্য বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সৃষ্ট একটি স্বাধীন সংস্থা গ্লোবাল প্রিপার্ডনেস মনিটরিং বোর্ড (জিপিএমবি) এর নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়েছে এ ধরণের অবস্থা মোকাবেলার জন্য বিশ্ব কতোটা কম প্রস্তুত। যদিও বারবার বলা হচ্ছে আরও বড় ধরনের মহামারী আসন্ন।

সেখানে আরো বলা হয়, কোভিড- ১৯ মহামারী বিশ্বের প্রস্তুতির জন্য একটি কঠোর পরীক্ষা হিসেবে দেখা দিয়েছে। গত বছর কোভিড- ১৯ মহামারী শুরুর আগে প্রাথমিক যে রিপোর্ট দেয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিশ্ব খুব সামান্যই প্রস্তুতি নেয়।

Banglabid

রিপোর্টে সতর্ক করে বলা হয়, কোভিড -১৯ থেকে শিক্ষা নেয়া কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ ও অঙ্গীকার গ্রহণের ব্যর্থতার মানে পরবর্তী মহামারী যা অবশ্যই বিশ্বে হানা দেবে তা অনেক বেশি ভয়ংকর হবে।

সোমবার রিপোর্টটি ভার্চুয়ালি উত্থাপনকালে জিপিএমবি’র কো চেয়ার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রধান গ্রো হারলেম ব্রুন্ডল্যান্ড জোর দিয়ে বলেন, মহামারীর জন্য খুব কম প্রস্তুতির বিষয়ে এক বছর আগেই এই বোর্ড থেকে সতর্ক করা হয়েছিল। আজ আমরা আমাদের আশংকারই প্রতিফলন দেখছি।

তিনি আরো বলেন, আমাদের ধারণার চেয়েও কোভিড- ১৯ এর প্রভাব ভয়ংকর হয়েছে। কিন্তু আমাদের আহ্বান সত্ত্বেও পদক্ষেপ নেয়া হয়েছে নূন্যতম।

Reneta

বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি পৌঁছার প্রেক্ষাপটে রিপোর্টটি প্রকাশ করা
হয়েছে। রিপোর্টে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশ্ব স্বাস্থ্য বিষয়ে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে, যাতে জরুরি প্রস্তুতি ও মোকাবেলার জন্য আন্তর্জাতিক কাঠামোর বিষয়ে একমত হওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, স্বাস্থ্য ও প্রস্তুতির বিষয়ে বিনিয়োগ কোন দান নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এটিই শেষ মহামারী নয়। আরো মহামারী আসবে। তবে কখন তা আমরা জানি না। কিন্তু অবশ্যই আসবে এবং আমাদেরকে তার জন্য প্রস্তুত থাকতেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমহামারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT