চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি বোমা হামলায় মারা যাচ্ছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

‘মনে হয় আমি বোমায় মারা যাচ্ছি। অথবা ওরা আমাকে মেরে ফেলতে পারে। যদি তাও না হয় আমি নিজেই আত্মহত্যা করবো। কারণ এ অবস্থার মধ্য দিয়ে যাওয়ার মতো কোনো শক্তি আমার নেই।’

এভাবেই কথাগুলো পরিবারকে জানিয়েছিলেন, ইরাকের মসুলে জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে আটক থাকাবস্থায় কিশোরী মেরিলিন নেভালাইনেন। তবে মেরিলিন যে আশঙ্কা করেছিলেন তা সত্য হয়নি। তিনি জীবিত অবস্থায় সুইডেনে বাবা-মায়ের কাছে ফিরতে পেরেছেন।

মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইর্য়ক টাইমস জানায়, আইএসে যোগ দেওয়ার জন্য ২০১৪ সালে ছেলে বন্ধুর সঙ্গে দেশ ছেড়েছিলো নেভালাইনেন। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। ইউরোপের কয়েকটি দেশ পাড়ি দিয়ে বন্ধুর সঙ্গে ইরাকের মসুলে পৌঁছানোর আগ পর্যন্ত সে টেরই পায়নি কত বড় ভুলের মধ্যে পা রেখেছে।

Banglabid

মসুলে পৌঁছে পরিস্থিতি বুঝতে পেরেই দেশে ফেরার জন্য আকুল হয়ে ওঠে নেভালাইনেন; কিন্তু তখন আর উপায় নেই। এক দিন অবশ্য সুযোগ পেয়ে মায়ের কাছে ফোন করে। কিন্তু তার ফেরাটা বা তাকে উদ্ধার করাটা মোটেও সহজ ছিল না। বেশ কয়েকবার নেভালাইনেনের মা-বাবা মেয়ের খোঁজে ইরাকে গেলেও ব্যর্থ হয়ে ফিরতে হয় তাদের। অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি ইরাকের কুর্দি বাহিনী তাকে উদ্ধার করে।

নেভালাইনেন কুর্দিস্তান টোয়েন্টিফোর চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বলেছে, ‘২০১৪ সালে ছেলে বন্ধুর সঙ্গে সাক্ষাতের পর থেকে আইএস ভিডিও দেখতে দেখতে আমি তাদের দিকে ঝুঁকে পড়ি। এরপর সে আমাকে আইএসে যোগ দিতে বললে আমি বলি, কোনো সমস্যা নেই। কেননা আইএস মানে আমি জানতাম না, তা ছাড়া ইসলাম সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না।’

‘আমি যে বাড়িতে ছিলাম সেখানে কোনো বিদ্যুৎ বা পানি ছিল না। আমি সুইডেনে যে অবস্থায় বাস করতাম এটা ছিল তার থেকে পুরোপুরি ভিন্ন এক জগৎ।’

Reneta

সুইডিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাকে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তানসহ তাকে সুইডেনে ফিরিয়ে আনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসমেরিলিন নেভালাইনেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাক শিল্প উন্নয়নে ৪’শ কোটি টাকা অব্যবহৃত

পরবর্তী

‘আমি বোমা হামলায় মারা যাচ্ছি’

পরবর্তী

দুই সন্তান হত্যায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

দুই সন্তান হত্যায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT