চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার পরিচিতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’: পাভেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

পর্দায় ছোট ছোট চরিত্রে সঠিকভাবে অভিনয় করেও যে জমিয়ে তোলা যায় সেটা দেখিয়ে দিচ্ছেন পাভেল। ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন জি বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে এসে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা।

পাভেলের সহজ স্বীকারোক্তি, তাকে ‘পাক্কা অভিনেতা’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’।

মীরাক্কেলের সেই সিজনে ফেসবুক ভোটে প্রথম হয়েছিলেন পাভেল। তবে চূড়ান্ত রায়ে তিনি হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে দেশে ফিরে অভিনয়ে মন দেন। টুকটাক কাজ করে যাচ্ছিলেন। কিন্তু সেই কাজগুলোতে দর্শকদের মধ্যে ছড়াচ্ছিল না।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে পাভেল বলেন, মীরাক্কেল থেকে ফিরে কাজ করেছি। কিন্তু সেই কাজগুলো অতোটা গ্রহণযোগ্যতা পায়নি। এখনকার ফ্রুটিকার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশফাকুর রহমান রবিন ভাই আমাকে রেফারেন্স দেন অমি ভাইয়ের কাছে। অমি ভাই আমাকে সুযোগ দেয়ায় সেই সুযোগটা কাজে লেগেছে। এজন্য এই দুজন মানুষের কাছে আমার অসীম কৃতজ্ঞতা।

তিনি বলেন, বর্তমানে আমি যদি অভিনেতা পাভেল হয়ে থাকি তবে সেটা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কারণে। সেখানে বজরা বাজারের জাকিরের চরিত্রটি আমাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই নাটকের আগে অনেক অনেক নাটকে কাজ করেছি কিন্তু মানুষের নজরে আসতে পারিনি। কিন্তু গ্রহণযোগ্যতা বা মানুষের কাছে আমার পরিচিতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’।

তিনি বলেন, ‘আগে মীরাক্কেলের বিভিন্ন পারফর্ম নিয়ে মানুষ আমাকে উৎসাহ দিত। কিন্তু ব্যাচেলর পয়েন্ট করার পর থেকে আমি বজরা বাজারের জাকির হয়ে উঠেছি। মানুষের সাথে দেখা হলেই এই নামে ডাকে। এছাড়া অমি ভাইয়ের অন্য নাটকের চরিত্রগুলোর কথা বলে।’

Reneta

পাভেল জানান, এরপর কাজল আরেফিন অমির পরিচালনায় ফিমেইল, দই থেকে যতগুলো কাজ করেছেন মানুষ তাকে গ্রহণ করেছে। তার বাইরে যে চরিত্রগুলো নিয়ে স্ক্রিনে মজা করা যাবে মনে করেন সেগুলো করেন। বলেন, ‘গণহারে কাজ করি না।’

ফেসবুকে বিভিন্ন নাটকের ক্লিপসে দেখা যায়, পাভেল অভিনীত ক্লিপসগুলো মিলিয়ন মিলিয়ন ভিউস। এসব কাজগুলোতে তাকে তৃপ্তি এনে দিচ্ছে উল্লেখ করে পাভেল বলেন, আমি মাসে যদি ১০দিন শুটিং করি সেই ১০টি কাজ আমায় তৃপ্তি দেয়। এতেই আলহামদুলিল্লাহ্‌। ইচ্ছে আছে, শেষ বয়সে গিয়ে আমি বাবার চরিত্র করতে চাই। যতদিন বাঁচবো ততদিন অভিনয় করতে চাই।

চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেন পাভেল। এতে করে সঠিক মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মানুষ তো ভালোবাসা দিচ্ছে এর চেয়ে বড় মূল্যায়ন আর কিছু হতে পারে না। দেখা হলে মানুষ বলেন, ভাই উমুক নাটক দারুণ করেছেন, তমুক চরিত্রটা মনে ধরেছে ভাই। এমন মন্তব্য মানুষের কাছ থেকে সবসময় শুনছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যায়ন।

বর্তমানে ঈদের নাটকের শুটিং করছেন পাভেল। শেষ করেছেন কাজল আরেফিন অমি পরিচিতি আফরান নিশোর সঙ্গে ‘কিডন্যাপার’। সাগর জাহানের পরিচালনায় জোভান-তানজিন তিশার সঙ্গে ওয়েব ফিল্ম হাঙর, এছাড়া মোশাররফ করিমসহ আরও কয়েকজনের সঙ্গে কাজ করছেন তিনি। পাভেলের ইচ্ছে, নিজেকে ভাঙার মতো চরিত্র পেলে চলচ্চিত্রেও কাজ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিকাজল আরেফিন অমিনাটকনিশোপাভেলব্যাচেলর পয়েন্টলিড বিনোদনসাইদুর রহমান পাভেল
শেয়ারTweetPin

সর্বশেষ

মূল্যস্ফীতি বাড়বে না, শক্তিশালী হবে অর্থনীতি: প্রধানমন্ত্রীর আশ্বাস

এপ্রিল ১, ২০২৬

বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

এপ্রিল ১, ২০২৬

রোববার থেকে নতুন করে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু

এপ্রিল ১, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১ ০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

শুরুতে দুই গোলে এগিয়ে যেয়েও থাইল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT