চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার নাটকগুলো দেখে দর্শক বিরক্ত হবেন না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ঈদুল ফিতর ভালো গেছে অভিনেতা ইরফান সাজ্জাদের। ভালো কিছু গল্প আর গুণী নির্মাতাদের সাথে কাজ করে তিনি প্রশংসা পেয়েছিলেন। এবার ঈদুল আজহার কাজগুলো নিয়ে তার প্রত্যাশা আরেকটু বেশি।

চ্যানেল আই অনলাইনকে ইরফান সাজ্জাদ বলেন, আগেরবারের মতো এবারও কিছু ব্যতিক্রমী গল্পে কাজের সুযোগ পেয়েছি। আমার নাটকগুলো দেখে দর্শক বোরিং হবে না।

এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ‘ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম- চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ খ্যাত এই তারকা। ঈদুল আজহায় প্রচার হচ্ছে ইরফান সাজ্জাদ অভিনীত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র বেস্ট সিন, ফুলহাতা হাফ শার্ট, বাইকার। এসব কাজগুলোকে এগিয়ে রাখছেন তিনি।

এছাড়া মোস্তফা কামাল রাজের ‘বীথির বানান ভুল ছিল, রুবেল হাসানের বৃষ্টি হলে এলে তুমি, শাফায়েত মুনসুর রানার আমার নাম মানুষ, আন্ডারগ্রাউন্ডের গল্প নিয়ে ‘কলি টু পয়েন্ট জিরো’, মাহমুদ মাহিনের যে প্রেমের লাবণ্য নেই, হাবিব শাকিলের যদি মনে পড়ে। সবগুলো কাজই ব্যক্তিক্রম হয়েছে বলে জানান ইরফান সাজ্জাদ।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, পুরাতন এবং নতুন মিলিয়ে ২০টির মতো নাটক প্রচার হচ্ছে ইউটিউব এবং টেলিভিশনে। এতগুলো কাজ প্রচার হলেও আমি খুশি যে, আমার কাজগুলো দেখে দর্শক নতুনত্ব পাবে। আমাকে নতুন করে পছন্দ করতে শুরু করবে। এ ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।

টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে নাটক প্রচারের হিড়িক পড়েছে। বিষয়টিকে ইতিবাচক দেখছেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, টেলিভিশনের চেয়ে ইউটিউবে নাটক বেশি দেখে। ইউটিউব থেকে ফিডব্যাক বেশি আসে। কারণ, মানুষ এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। টিভিতে তারা খুঁজে খুঁজে স্বল্প বিরতির নাটকগুলো দেখে। অথবা বিজ্ঞাপন ফ্রি কাজগুলো দেখে। এরপর ইউটিউবে প্রকাশ হওয়ার পর বেশি দেখছে।

তাছাড়া অনেক ইউটিউব চ্যানেল নাটক বানাচ্ছে, সেগুলো আরও বেশি দেখছে। ৩০ থেকে ৪০ মিনিট ব্যয় করে বিজ্ঞাপন ছাড়াই নাটক দেখছে ইউটিউব থেকে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে ইউটিউব থেকে নাটকের কাজের রেসপন্স বেশি আসছে। সরাসরি দেখছে, ভালো-মন্দ মন্তব্য জানাতে পারছে।

ফিচার ছবি: প্রিয়.কম

ট্যাগ: ইরফান সাজ্জাদমাবরুর রশিদ বান্নাহলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হকিতে দুই জয়ের পর হারল বাংলাদেশ

পরবর্তী

ইরান সম্পৃক্ততার দায়ে ৫৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল

পরবর্তী

ইরান সম্পৃক্ততার দায়ে ৫৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল

রোনালদো কেন সাত নম্বর পরেন?

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT