চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ছবির শুটিং হবে বাংলাদেশে : প্রিয়তি

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১:৫৬ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
মাকসুদা আক্তার প্রিয়তি

মাকসুদা আক্তার প্রিয়তি

মিজ আর্থ ২০১৬ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ডের নাগরিক মাকসুদা আক্তার প্রিয়তি। এর আগে মিজ আয়ারল্যান্ডও হয়েছেন তিনি। প্রিয়তি এখন ব্যস্ত আছেন ছবির শুটিং নিয়ে। সম্প্রতি ফেসবুকে তার সঙ্গে কথা হলো। ফেসবুকে এ আলাপচারিতার সময় তিনি ছিলেন আয়ারল্যান্ডের ডাবলিনে নিজ বাসায়। প্রিয়তি বলেছেন তার ছবির শুটিংয়ের ব্যস্ততাসহ নানা বিষয় নিয়ে।

চ্যানেল আই অনলাইন : কেমন আছেন?
খুব ভালো আছি। এখন আছি আমার ডাবলিনের বাসায়। তবে সময়টা খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে।

চ্যানেল আই অনলাইন : কী নিয়ে ব্যস্ততা?
ছবির শুটিং করছি। কিয়ার‌্যান ডেভিসের পরিচালনায় ছবির নাম ‘দ্য মাউন্টেন অব সেরেনিটি’। এটি হবে আমার তৃতীয় ছবি।

Banglabid

চ্যানেল আই অনলাইন : ছবিতে আপনার চরিত্রটি কেমন?
মজার। ছবির গল্প আর আমার চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। নির্মাতাদের নিষেধ রয়েছে। তবে এটুকু জেনে রাখুন, ছবিতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি। আমার চরিত্রের নাম সেরেনিটি।

চ্যানেল আই অনলাইন : ছবির কাজ কতটুকু হয়েছে?
তার আগে একটা খবর দিচ্ছি, এই ছবির কিছু অংশের শুটিং হবে বাংলাদেশে। তবে কবে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে ছবির অর্ধেকের বেশি কাজ হয়েছে। বাকি কাজ হবে বাংলাদেশ, ফ্রান্স, আরব আমিরাত, ভারত আর মরক্কোতে। পরিচালক থেকে যতটুকু শুনেছি, তাতে ছবির কাজ শেষ হতে আরও ৪ থেকে ৫ মাস লাগবে। ছবিটি বছর শেষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক।

চ্যানেল আই অনলাইন : বাংলাদেশে আপনার ছবির শুটিং হবে, কেমন লাগছে?
ভীষণ ভালো লাগছে। যখন শুনেছি আমার জন্মভূমিতে শুটিং হবে, তখন থেকে এই ছবির প্রতি অন্যরকম ভালোলাগা তৈরি হয়েছে।

Reneta

চ্যানেল আই অনলাইন : অন্য ব্যস্ততা নিয়ে বলুন।
আপাতত এই ছবির কাজ নিয়েই ব্যস্ত আছি। এর আগে এ ছবির পরিচালকের আরও দুটি ছবিতে অভিনয় করেছি। এর মধ্যে একটি হলো ‘ওয়ান্ডারল্যান্ড’। এই ছবিতে আমি আরমেনা নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিলামে উঠছে হিটলারের লাল টেলিফোন

পরবর্তী

কুমিল্লা নামেই বিভাগের দাবিতে শনি ও রবিবার মানববন্ধন

পরবর্তী

কুমিল্লা নামেই বিভাগের দাবিতে শনি ও রবিবার মানববন্ধন

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT