চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার কথা শুনে সৌমিত্রকাকু হেসে ওঠে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

‘সৌমিত্রকাকুর সঙ্গে দেখা হলেই আমি বলি তুমি এভারগ্রিন, আর তোমার মতো হ্যান্ডসাম আর কেউ নেই। আমার কথা শুনে উনি খিলখিল করে হেসে ওঠেন। ‘সৌমিত্রকাকু’ সম্পর্কে বলতে গিয়েই ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাতকারে অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত নিজের অনুভূতির কথা জানান।

সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত‘বেলাশেষে’ পেরিয়ে গেলো সফল ২০০ দিন। আর এই সাফল্যের ধারায় এবার পালন করা হলো এ অভিনেতার জন্মদিনে।

শক্তিমান অভিনেতা সৌমিত্রের সঙ্গে বেশ কিছু কাজ করার সুবাদে ঋতুপর্না সেনগুপ্ত খুব কাজ থেকে দেখেছেন তাকে। ঋতুপর্না কখনও বা তার অভিনয় থেকে নিবিষ্ট ছাত্রীর মতো শিখেছেন অনেক কিছু। আর তাই অগ্রজের কথা বলতে গিয়ে এমনই উচ্ছ্বসিত তিনি।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, তিনি শুধু ‘হ্যান্ডসাম’ নায়ক, তেমনই ভয়ংকর সুন্দর চরিত্রাভিনেতা।

সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা সৌমিত্রকাকুর সব চরিত্রগুলোই ভালো লাগে। তবে আলাদা করে বলতে হয় অপুর কথা। আর সৌমিত্রকাকু এমন একজন মানুষ, কত কত চরিত্রই না করেছেন! এই যদি বলি ‘কে তুমি নন্দিনীর কথা’, পরক্ষণেই মনে পড়ে ‘ফাইট কোনি ফাইট’৷ ‘শাখাপ্রশাখা’ বলি তো, মনে পড়ে ‘আতঙ্ক’ বা ‘ঝিন্দের বন্দি’র কথা ৷ কখনও বা ‘বেলাশেষে’র কথা মনে হয়।

ব্যক্তিজীবনেও সৌমিত্র চট্টোপাধ্যায়কে তিনি ‘ইনস্পিরেশন’ বলেই মনে করেন। আমার ক্যারিয়ারের শুরু বলতে গেলে ওনার সঙ্গেই। আমার সঙ্গে দারুণ একটা ছবি করেছিলেন, পিনাকী চৌধুরীর ‘আরোহন’৷ লাস্ট চার পাঁচটা ছবি আমরা একসঙ্গে করেছিলাম। তার মধ্যে ‘বেলাশেষে’ তো আছেই।  উনি লিভিং লেজেন্ড।

সৌমিত্রকাকু সবসময় আমাদের জীবনে সবথেকে বড় ‘ইনস্পিরেশ’। নিঃসন্দেহে তার এ কথা হয়তো সৌমিত্র পরবর্তী প্রজন্মের সকল অভিনেতারই মনের কথা।

ট্যাগ: অভিনেতাসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রঃ আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি

পরবর্তী

জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস

পরবর্তী

জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস

জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT