চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের মানসিক দীনতা

সুলতানা রাবেয়া ভূঁইয়া সুলতানা রাবেয়া ভূঁইয়া
১০:২৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৫
মতামত
A A

সরকারি হিসাব মতে আমাদের দেশে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এমনকি নিজের বাড়ির উপর বা নীচতলায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি আক্ষরিক অর্থে এটা প্রমাণও করে। তবে কথা হলো আমরা কী সত্যি শিক্ষিত হচ্ছি? নাকি কুশিক্ষার গহবরে নিমজ্জিত হচ্ছি দিন দিন। আমরা যদি সুশিক্ষিত জাতি হই তাহলে আমাদের মানসিকতা এত নিম্নমানের হবে কেন?

গত দু’দিন অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে যে আলোচনা-সমালোচনার ঝড় দেখলাম তাতে অন্তত: আমার মনে হয় না আমাদের এই শিক্ষায় কোন মৌলিক বা সামাজিক মূল্যবোধ আছে।

Banglabid

সামাজিক, পারিবারিক ও ধর্মীয় আদি রীতিগুলোর অন্যতম একটি রীতি বিয়ে। এই রীতির মাধ্যমে একটা ছেলে বা মেয়ে অন্য একটা ছেলে বা মেয়ের সাথে নতুন একটা পরিবার গড়ে তোলার প্রথম ধাপে পা দেয়। আর তাই আমরা অন্তত: এক্ষেত্রে এমন একজন সঙ্গী খুঁজি যার ভেতরের মানুষটা হবে জীবনের সমস্ত আনন্দ বেদনা সুখ দু:খের অংশিদার। যে কখনো তার বন্ধু, কখনো বা অভিভাবক হয়ে সারা জীবন আগলে রাখার ক্ষমতা রাখে। যদি তার সেই সঙ্গীর ভেতরের মানুষটা তা না হয় তাহলে তার সাথে বসবাস করাই তো সম্ভব না, জীবন কাটানো তো দূরের কথা।

বলছিলাম সুমাইয়া শিমুর কথা। শিমুর বর কালো বলে যেন চারদিকে একরকম ছি! ছি! রব পড়ে গেলো। অনেকেরই মন্তব্য: শিমু টাকার জন্যে ওই কালো মহিষটাকে (তাদের ভাষ্য) বিয়ে করেছে। তাদের কারো কাছেই আমি ছেলেটার গুণাবলি নিয়ে কথা বলতে শুনিনি। আশ্চর্যের বিষয় হলো তারা এতটাই মূর্খ যে কথাগুলো বলার সময় একবারও ভাবে না যে এতে তাদের নিজেদের চাওয়া এবং রুচির প্রকাশ ঘটছে। মানে তারাও টাকার কারণে ভারতের যুবরাজ নামের সেই ষাঁড়টাকে বিয়ে করতে রাজি। কেননা ওই ষাঁড়ের দাম ৯ কোটি রুপিতে উঠলেও মালিক তাকে বিক্রি করেনি। ওইটাকে বিয়ে করলে টাকার একটা নিশ্চয়তা ওরা পাবে।

মানবিক ও সামজিক মূল্যবোধহীন মানুষদের কাছ থেকে শুধু সুমাইয়া শিমু এই জাতীয় আক্রমণের শিকার নন। একজন সাংবদিককে চিনি। তিনি তার বিয়ের নিমন্ত্রণ জানানোর পর অনেকের মাঝে হাসির রোল পড়ে গেলো। শুভ কামনাতো দূরের কথা, তাদের মন্তব্য: ‘এই কালিকে কে বিয়ে করতেছে’!

Reneta

তার বর বর্ণবাদ বিষয়ে বিদেশের একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন শুনে কেউ কেউ বলে উঠলেন, কালিতো বাজিমাত করে দিলো, দেখিয়ে দিল সবাইকে। আবার কেউ কেউ বললো, সাবজেক্টের এক্সপেরিমন্ট করতেই হয়তো ওকে বিয়ে করছে সেই ছেলে। মন্তব্যগুলোই বলে কতটা জঘন্য আর হীনমন্যতায় ভুগলে মানুষ এ ধরণের কথা বলতে পারে!

কিরকম মানসিকতার মানুষের মাঝে আমাদের বসবাস ভাবতেই ঘৃণা জন্মায়। ফর্সা মেয়েরা কেমন ছেলে বিয়ে করবে বা ফর্সা ছেলেরা কেমন মেয়ে বিয়ে করবে, এর কি কোন বাধ্যবাধকতা আছে? যদি নাই থাকে তাহলে কেন আমাদের মাথা ব্যাথা? এমন কোন আইনি নিয়ম আছে যে সেলিব্রেটিরা কালো পুরুষ বিয়ে করতে পারবেন না? তাহলে সুমাইয়া শিমুর বিয়ে নিয়ে কেন এত গাত্রদাহ। নাকি আঙ্গুর ফল টক এর মত কিছু বিষয় আছে তাদের ভেতর।

বিয়ে ডিভোর্স এসবতো সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার। নিজেদের ভালো লাগা না লাগার উপর নির্ভর করে। একজন সুন্দরী নিউজ প্রেজেন্টারের বিয়ে হয়েছে বছরখানেক আগে। তার বর কালো এবং মোটা। তাকে নিয়েও এই জাতীয় মন্তব্য শুনেছি লোকজনের কাছে। বলতে শুনেছি, এই সুন্দরী মেয়েটা ওই লোকটাকে নিয়ে সমাজে চলাফেরা করবে কিভাবে?

অথচ এই জাতীয় মন্তব্য করা মানুষগুলোই সমাজে শিক্ষিতের মুখোশ নিয়ে দিব্যি মাথা উঁচু করে চলছে। এরা এতটাই বর্ণচোরা যে এদের দেখে চেনা যায় না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুমাইয়া শিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT