চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের উচিত আপন জুয়েলার্সকে বয়কট করা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১১, মে ২০১৭
তারকাকথন, বিনোদন
A A
সুবর্ণা মোস্তফা

সুবর্ণা মোস্তফা

সুবর্ণা মুস্তাফা। টিভি ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী। অভিনয় ব্যস্ততার ফাঁকে সামাজিক কাজেও মাঝে মাঝে অংশ নেন তিনি। অন্যায়ের প্রতিবাদ করেন। সাম্প্রতিক সময়ে আপন জুয়েলার্স ছেলে ও তার বন্ধুরা মিলে দুজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করেছে। এই ঘটনার প্রতিবাদ চলছে সর্বত্র। সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন—

‘ইউনাইটেড এয়ারলাইনস যখন টেনে হিঁচড়ে এক যাত্রীকে প্লেন থেকে বের করে দিল, তখন কিন্তু তাদের সিইও জনসমক্ষে ক্ষমা চাননি। যখন জনগন ঐক্যবদ্ধ হয়ে ইউনাইটেডকে বয়কট করল, যখন তাদের শেয়ারের মূল্যে ধস নামলো, যখন তারা কয়েক দিনের মাথায় ১ বিলিয়ন ডলারের মত সম্পদ হারালো, তখন সিইও জনসমক্ষে আসলেন। বললেন, খুব ভুল হয়ে গেছে, মাফ করে দিন।

কাল থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, বলছেন যেহেতু প্রভাবশালী পরিবারের ছেলে, কয়েকদিন মিডিয়া একটু হইচই করবে, তারপর ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হবে। এটা হওয়ার সম্ভাবনা নেহায়েত কম নয়।

Banglabid

কিন্তু এবার আমাদের একটা পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। যারা গহনা কিনে থাকেন, তাদের জন্য আপন জুয়েলার্স অতি পরিচিত নাম। আমাদের উচিত আপন জুয়েলার্সকে সম্পূর্ণভাবে বয়কট করা। যতগুলো ঘরে ফেসবুক রয়েছে, সেসব পরিবার যদি দৃঢ় প্রতিজ্ঞা নেয়, আপন জুয়েলার্স থেকে আর কোন কেনাকাটা করা হবে না, বিশেষ মূল্যছাড় দিলেও না; তখন ওদের বিবেক ওদের কিছু বলুক আর না বলুক, এবার ঈদ ও বিয়ের মৌসুমে ওদের ব্যালেন্সশিট অন্তত ওদেরকে জানিয়ে দেবে, কাজটা ঠিক হয়নি।

বলতে পারেন, এরা ইতিমধ্যেই যত টাকা বানানোর বানিয়ে ফেলেছে, এসব করে কি আদৌ কোনো লাভ হবে? একই কথা কিন্তু ইউনাইটেডের মতো কোম্পানির ক্ষেত্রেও বলা যেত। কিন্তু মানুষ সত্যি ঐক্যবদ্ধ বলেই এক্ষেত্রে ইউনাইটেড তাদের ভুল বুঝতে পেরেছে।

বয়কটের প্রভাব একেবারে নগণ্য নয়। এমনকি ইসরাইলের মতো শক্তিশালী রাষ্ট্র বিডিএস মুভমেন্ট দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা এখন অ্যান্টি-বিডিএস মুভমেন্টের পেছনে যথেষ্ট টাকা ব্যয় করছে।

Reneta

এ ধরনের ঘটনায় আমরা সব সময় শুনে থাকি, আইন তার নিজ গতিতে চলবে। এবার আমাদের বলার পালা, ক্রেতারাও তার নিজ বিবেচনায় বেচা-কেনা করবে।’

সুবর্ণা মুস্তাফার পোস্ট

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনামূল্যে একশ টিকিট

পরবর্তী

খালাস পেলেন বিনা বিচারে ১৭ বছর কারাগারে থাকা শিপন

পরবর্তী

খালাস পেলেন বিনা বিচারে ১৭ বছর কারাগারে থাকা শিপন

সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাট

প্রেমিককে নিয়ে ইউরোপে আলিয়া

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT