চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের আত্মবিশ্বাস ও ফর্ম তুঙ্গে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গত আসরের চেয়ে এবারের ব্রাজিল অপেক্ষাকৃত ভালো প্রস্তুতি নিয়েই রাশিয়া বিশ্বকাপে এসেছে, এমন দাবি করে সেলেসাওদের মাঝমাঠের খেলোয়াড় পাউলিনহো বলেছেন, আমাদের আত্মবিশ্বাস ও ফর্ম তুঙ্গে রয়েছে।

দলের অবস্থা নিয়ে সোচিতে ব্রাজিলের অনুশীলন ক্যাম্প শেষে সংবাদমাধ্যমকে পাউলিনহো বলেন, ‘আমরা আমাদের সেরা ফর্মে রয়েছি, গত দুই বছরে ২১ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছি আমরা। আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে।’

‘ব্রাজিল দলের সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে এটা পরিষ্কার, আমাদের আত্মবিশ্বাস উঁচুতে। সবকিছুর বিচারেই এবার আমাদের প্রস্তুতি ভালো।’ -বলেন বার্সায় খেলা এ ব্রাজিলিয়ান।

Banglabid

গত বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হারের ম্যাচে লুইস ফেলিপ স্কলারির দলে ছিলেন পাউলিনহোও। খেলেছিলেন বদলি হিসেবে। থিয়াগো সিলভা স্কোয়াডে থাকলেও ওই ম্যাচে ছিলেন বহিষ্কৃত, আর দলসেরা খেলোয়াড় নেইমার ছিলেন ইনজুরিতে।

জার্মানির বিপক্ষে হার সম্পর্কে পাউলিনহো বলেছেন, ‘ফুটবল অনন্য, কেননা এটা আপনাকে দ্রুতই অন্য সুযোগ নেয়ার পথ তৈরি করে দেয়। জার্মানির কাছে হার ফুটবলেরই অংশ, চার বছরে আপনি অনেক কিছুই শিখতে পারেন।’

‘গত চার বছরে আমরা যা করেছি তা হল, অতীতকে একপাশে রেখেছি। এখন আমাদের সামনে আরেকটি সুযোগ, আমরা ভালো করতে চাই।’

Reneta

১৬ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়ে আবারো ব্রাজিলকে শিরোপা উত্সব করার স্বপ্ন দেখাচ্ছে নেইমার, ইনজুরি থেকে ফিরে আপন শক্তিতেই জ্বলে উঠেছে। দলটিকে আশা দেখাচ্ছেন ফিলিপে কৌতিনহো, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুসের মতো সেনানিরা।

১৭ জুন রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টায়। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেনকে কোন ফর্মেশনে খেলাবেন হিয়েরা?

পরবর্তী

আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর

পরবর্তী

আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর

ফ্রান্সে বাংলাদেশীদের ঈদ উদযাপন

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT