চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমলাদের চেয়ে বেশি বেতন-মর্যাদা চান সংসদ সদস্যরা

সোমা ইসলাম সোমা ইসলাম
৫:০৬ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আমলাদের চেয়ে সংসদ সদস্যদের বেতন-ভাতা কম হওয়ায় আপত্তি তুলেছে সংসদীয় স্থায়ী কমিটি। সঙ্গে তারা একথাও বলেছে, জনপ্রতিনিধি হিসেবে সম্মানি ১ টাকা নিতে রাজি আছেন সংসদ সদস্যরা, কিন্তু মর্যাদা হতে হবে আমলাদের চেয়ে বেশি।

বেতন আর মর্যাদা প্রশ্নে শিক্ষক আন্দোলনের মধ্যে এবার নিজেদের বেতন ভাতাসহ মর্যাদা বৃদ্ধির দাবি তুললো আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

তারা বলছেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী ২৫টি পদমর্যাদার তালিকায় সংসদ সদস্যদের উপরের অবস্থানে আমলারা। আমলারা বেতন পান ৮২ থেকে ৮৬ হাজার টাকা আর সংসদ সদস্যরা সম্মানী পান ৫৫ হাজার। দীর্ঘ দিন ধরে চলে আসা অবস্থার অবসান চেয়ে সংসদীয় কমিটির বৈঠকে দাবি তুলেন মইনুদ্দিন খান বাদল।

সহমত প্রকাশ করে বৈঠক শেষে এ বিষয়ে অবস্থান তুলে ধরেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন,’ আমলাদের বেতন ৮২ হাজার টাকা আর এমপিদের ভাতা ৫৫ হাজার টাকা। শুধু ৮২ তেই তারা থেমে নেই আরও নানা পদ তো আছেই। সম্মানীর কথা যদি বলেন তাহলে ঠিক আছে আমাদেরটা ১ টাকা করে দেন। কিন্তু মর্যাদার ক্ষেত্রে আমরা আমলাদের নিচে তো থাকতে পারি না। জনগণ যদি সকল ক্ষমতার শীর্ষে বলি তাহলে অবশ্যই জনপ্রতিনিধিদের মর্যাদার জায়গাটিকে সবার ওপরে নিতে হবে’।

সংবাদ সম্মেলনে সুরঞ্জিত জানান, সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা অনেক বাড়লেও সংসদ সদস্যদের চিকিৎসা ভাতা, বৈঠক ভাতাসহ অনেক কিছুই বাড়েনি। ১৮ ফেব্রুয়ারী এ বিষয়ে অর্থমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং মন্ত্রী-উপমন্ত্রীদের বেতন ভাতা বিষয়ে সংশোধন বিলের প্রতিবেদন চূড়ান্ত করেছে স্থায়ী কমিটি।

ট্যাগ: এমপি-আমলা মর্যাদাপে-স্কেলবেতন-ভাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমলাদের চেয়ে বেশি বেতন-মর্যাদা চান সংসদ সদস্যরা

পরবর্তী

‘উন্নয়নের গতিধারায় গণতন্ত্রকে ভুললে চলবে না’

পরবর্তী

‘উন্নয়নের গতিধারায় গণতন্ত্রকে ভুললে চলবে না’

‘উন্নয়নের গতিধারায় গণতন্ত্রকে ভুললে চলবে না’

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT