চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা রিয়ালের কোমর ভেঙে দিতে পারতাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
দুটি ফুটবলার গোল উদযাপন করছে, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে ম্যানচেস্টার সিটি। ম্যাচজুড়ে রিয়াল রক্ষণকে যেভাবে ব্যতিব্যস্ত রেখেছে গার্দিওলার দল, তাতে জয়ের ব্যবধান বড় না হওয়ার আক্ষেপ থাকছে। জয়ের অন্যতম নায়ক ফিল ফোডেন তো বলেই বসলেন, আমরা রিয়ালের কোমর ভেঙে দিতে পারতাম।

‘আমরা দুর্দান্ত শুরু পেয়েছিলাম। রিয়ালের কোমর ভেঙে দিতে পারতাম। এরকম ম্যাচে আমাদের আরও সুযোগ নিতে হবে। এমন এক দলের বিপক্ষে খেলছি, যারা অনেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। বলের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে তারা আমাদের শাস্তি দেবেই। দ্বিতীয় লেগে আমাদের আরও কাজ করতে হবে।’

একসময় ৪-২ গোলে এগিয়ে যায় সিটি, আক্রমণ অব্যাহত রেখেছিল তারপরও। নিজ বক্সে এমেরিক লাপোর্তে হাতে বল লাগালে ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় অনচেলত্তির দল। স্পটকিকে দারুণ গোল করে দলকে কিছুটা স্বস্তি এনে দেন করিম বেনজেমা।

Banglabid

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দারুণ এক হেডে ব্যবধান ৩-১ করেছিলেন স্বাগতিক তারকা ফোডেন। গোল করার পাশাপাশি তৈরি করে দিয়েছেন কিছু দুর্দান্ত সুযোগও। সতীর্থদের ভুলে ব্যবধান বাড়েনি। জয়ের পরও তাই দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচ নিয়ে ভাবনাহীন থাকতে পারছেন না ২১ বর্ষী ইংলিশ মিডফিল্ডার।

‘প্রথম ২০ মিনিট আমরা দুর্দান্ত ছিলাম। যেভাবে রিয়ালকে চাপে রেখেছিলাম, ম্যাচ নিয়ন্ত্রণ করেছিলাম এবং সুযোগ তৈরি করেছিলাম। তাতে ৯০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে বড় জয় তোলা সম্ভব ছিল। দুর্ভাগ্যবশত দুই গোলের পার্থক্যের সুবিধা নিতে পারিনি। এটাই চ্যাম্পিয়ন্স লিগ। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। প্রথম ম্যাচে জয় পেয়েছি। আরও ৯০ মিনিট বাকি আছে। আমাদের নিয়ে গর্ব করা উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়নস লিগফোডেনবেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃদরোগের ঝুঁকিতে বৃদ্ধি পায় স্মৃতিশক্তি হ্রাসের সমস্যা: গবেষণা 

পরবর্তী

ঢাকার ৪১টি ওয়ার্ডে নেই পার্ক বা খেলার জায়গা 

পরবর্তী
ঢাকার ৪১টি ওয়ার্ডে পার্ক বা খেলার জায়গার অভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ৪১টি ওয়ার্ডে নেই পার্ক বা খেলার জায়গা 

বাচ্চাদের পোশাকের দোকানে মডেল পোশাক প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রেতা মার্কেটমুখী হওয়ায় ঈদে অনলাইন শপিংয়ে কিছুটা ভাটা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT