চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আব্বা মারা যাওয়ার পর কখনও ঈদ উদযাপন করিনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘আব্বা নেই আজ ১৫ বছর হয়ে গেছে। তিনি মারা যাওয়ার পর প্রতিটা দিনই তাকে মিস করি। একটি দিনের জন্য আব্বাকে ভুলে থাকতে পারিনি। কত যত্নে পরম মমতায় তিনি আমাদের আগলে রেখেছিলেন। চোখের সামনে আজও সেসব স্পষ্ট ভেসে বেড়াচ্ছে। মৃত্যুদিন বলে না, প্রতিদিনই বাবার জন্য আমার মন কাঁদে। প্রতি মোমেন্টে তাকে ফিল করি। আব্বা যেখানেই থাকুক ভালো থাকুক। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন।’

চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা দিলদারের ১৫ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৩ জুলাই)। এদিনে দিলদাদের ছোট মেয়ে জিনিয়া আফরোজ তার বাবাকে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে চ্যানেল আই অনলাইনকে কথাগুলো জানাচ্ছিলেন।

শুক্রবার দুপুরে তিনি বলছিলেন, আব্বা মারা যাওয়ার ১৫ বছর হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন তিন আমাদের ছেড়ে চলে গেলেন। আব্বা মারা যাওয়ার পর জীবনে অনেক আনন্দ মাটি হয়ে গেছে। যেমন, কখনও ঈদ উদযাপন করিনি। ঈদের দিনটা তিনি পরিবার নিয়ে খুব উপভোগ করতেন।

Banglabid

ঈদের দিনটা আব্বার কারণে আমাদের সবার কাছে স্পেশাল হয়ে উঠত। আমার ছেলের বয়স তখন ২ মাস। তাকে কোলে নিয়ে একবার ঈদের নামায আদায় করতে গিয়েছিলেন। এখন আব্বা নেই। ঈদ আসে, ঈদ যায়। প্রতিবার ঈদের দিনে আব্বার ওইসব কাজগুলো আর দেখতে পাইনা বলে ঈদ উদযাপন করতে পারি না। এই ১৫ বছরে যতগুলো ঈদ গেছে প্রতিবার কেঁদেছি। শুধু তাই, বাবার ছবি-গান সবগুলো দেখতে আমার ভীষণ খারাপ লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না।

২০০৩ সালের ১৩ জুলাই মাত্র ৫৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলদার। এরপর তাকে দাফন করা হয় সানারপাড় এলাকায় (ডেমরা, ঢাকা)। সেখানেই তাদের পারিবারিক গোরস্থান। দিলদারের মেয়ে জিনিয়া আফরোজ জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের পৈতৃকবাড়িতে (মতলব, চাঁদপুর) কোরআন খতম, দোয়া ও মাহফিলের আয়োজন করেন প্রতিবার। এবারও করেছেন।

জিনিয়া আফরোজ বলেন, আগে ডেমরার মসজিদে দোয়ার আয়োজন করতাম। কিন্তু কয়েকবার হলো চাঁদপুর করছি। আমি বাবার জন্য যতটুকু পারি করি। আমার ফুফুও সহায়তা করেন। আজ আসরের নামাজের পর সেখানে দোয়ার আয়োজন রয়েছে। আরও বলেন, আগে বাবার কবর জিয়ারত করতে যেতাম বিশেষগুলোতে। কিন্তু এখন যেখানে যায়াতাতের রাস্তা কিছুটা নষ্ট হয়েছে। জায়গাটার চারপাশে দেয়াল উঠেছে। নতুন রাস্তা না বানানো পর্যন্ত সেখানে আর যাওয়া যাচ্ছেনা।

Reneta

আলাপের শেষের দিকে দিলদার কন্যা জিনিয়া বলেন, আব্বার চলে যাওয়ায় তার অভাব শুধু আমরা নই, পুরো দেশের চলচ্চিত্র প্রিয় মানুষরা অনুভব করেন। আব্বা ইন্ডাস্ট্রির জন্য অনেক অবদান রেখেছেন। তার মূল্যায়ণে তাকে দেশের মানুষ মনে রেখেছে এটাই তার সন্তান হিসেবে আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া মনে হয়।। শুধু আমার বাবা নয়, সব শিল্পীদের ক্ষেত্রে এটা হওয়া উচিত। আমি খেয়াল করেছি, আব্বাকে আগের মতো মানুষ এখনও মনে রেখেছে। একটুও ভোলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমেডিচলচ্চিত্রদিলদারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT